1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও ১৬ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ৩ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও ১৬ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ৩

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ০ Time View

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়া খেলার কাজে ব্যবহৃত তাস ও নগদ ১৬ হাজার ৫ টাকা জব্দ করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর ২০২৬) রাত পৌনে ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পাটবাজার এলাকায় আওয়ামী লীগ অফিসের দক্ষিণ পাশে একটি পাটের গোডাউনের ভেতরে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ থানার এসআই মো. মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, উল্লেখিত স্থানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলা হচ্ছে। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তিনজনকে আটক করতে সক্ষম হয়। অপর একজন রাতের অন্ধকারে পালিয়ে যান।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. এনামুল হক (৫০), পিতা মৃত খলিলুর রহমান, সাং গোপালচরণ; অসিম কুমার সরকার (৫০), পিতা মৃত বিজয় চন্দ্র সরকার, সাং জরমনদী; এবং মো. টুটুল সরকার (৫০), পিতা মৃত হেকমত আলী, সাং বামনজল, ২ নম্বর ওয়ার্ড, সুন্দরগঞ্জ পৌরসভা। তাঁদের সবার বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা এলাকায়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে জুয়া খেলার কাজে ব্যবহৃত চার প্যাকেট অক্ষত তাস, ১০৫টি খোলা তাস এবং নগদ ১৬ হাজার ৫ টাকা জব্দ করা হয়। জব্দ করা টাকার মধ্যে এক হাজার টাকার দুটি নোটে ২ হাজার টাকা, ৫০০ টাকার ২৬টি নোটে ১৩ হাজার টাকা, ২০০ টাকার তিনটি নোটে ৬০০ টাকা, ১০০ টাকার চারটি নোটে ৪০০ টাকা এবং ৫ টাকার একটি নোটে ৫ টাকা রয়েছে।
এ ঘটনায় সুন্দরগঞ্জ থানায় এফআইআর নম্বর ২৭, তারিখ ১৯ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, জিআর নম্বর ৩৫২/২০২৬ মূলে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews