1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

ঠাকুরগাঁও ভুল্লীতে ৫ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ 

জহিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ
  • Update Time : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৭৩০ Time View

জহিরুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ

ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণকারীর শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে প্রতিবাদী সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দলমত নির্বিশেষে সর্বস্তরের বিবেকবান মানুষ ।
 
রবিবার (৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় ভূল্লী চৌরাস্তার মোড়ে জড়ো হয়ে শিক্ষার্থীর ধর্ষণে জড়িত শিক্ষকের বিচার দাবিতে মিছিল বের করেন স্থানীয় লোকজন। তাঁদের মধ্যে অধিকাংশই তরুণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা স্লোগান দেন।

ভূল্লী ডিগ্রী কলেজের শারমিন নামে শিক্ষার্থী বলেন, ’আমরা পত্রিকা খুললেই একটা জিনিস দেখতে পাই, তা হচ্ছে ধর্ষণ। আমাদের প্রাণপ্রিয় শহর ঠাকুরগাঁওয়ে শিক্ষকের দ্বারা পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে নারকীয় ধর্ষণের শিকার হয়েছেন, এটি একজন মেয়ে হিসেবে আমাদের জন্য শুধু লজ্জার নয় বরং ভীতিকর। আমাদের মনে প্রশ্ন জাগে আমরা কি নিরাপদ? আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি, এমন নৃশংস ধর্ষকের প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করতে হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews