1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

গাইবান্ধায় পাঁচ আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক;

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধা জেলার পাঁচটি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে।
সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটি ও সাংগঠনিক টিমের যৌথ বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের ঘোষণা দেন।
গাইবান্ধার পাঁচটি আসনে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা:
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ): ডা. জিয়াউল ইসলাম জিয়া
গাইবান্ধা-২ (সদর): আনিছুজ্জামান খান বাবু
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী): ডা. মইনুল হাসান সাদিক
গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ): শামীম কায়সার লিংকন
গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা): ফারুক আলম সরকার
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বিএনপি প্রাথমিকভাবে ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে। এ সময় তিনি বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপির প্রার্থীরাই জনগণের বিকল্পহীন ভরসা।”
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া স্থায়ী কমিটির জরুরি বৈঠক প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
উল্লেখ্য, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচন তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews