1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জে আমগাছে ঝুলন্ত রহমত আলীর মরদেহ উদ্ধার: এলাকায় শোক ও চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৫৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর কেল্লাবাড়ি গ্রামে আমগাছে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আলী ওরফে রহমত আলী (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ জুলাই) দুপুর সোয়া ২টার দিকে সরাই নদীর পাড়ে একটি সুইচগেট সংলগ্ন আমগাছে তার মরদেহ ঝুলতে দেখে এক পথচারী চিৎকার শুরু করলে এলাকায় মুহূর্তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
নিহত রহমত আলী ওই এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, এক পথচারী প্রথমে মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং মরদেহটি নিচে নামিয়ে প্রাণ ফেরানোর চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে তার মৃত্যু নিশ্চিত হয়।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, “প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।”

ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রহমত আলীর মৃত্যু রহস্য ঘিরে নানা প্রশ্ন ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে।

পুলিশ নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনার পেছনের প্রকৃত কারণ জানার চেষ্টা চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews