1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও ১৬ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ৩ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি

রংপুরে দাহ্য পদার্থের মাধ্যমে আগুন দিয়ে পুড়িয়ে নারীকে হত্যা

রিয়াজুল হক সাগর,রংপুর।
  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮১১ Time View

রিয়াজুল হক সাগর, রংপুর।

রংপুরের বদরগঞ্জ উপজেলার একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর মুখটি ঝলসে গেছে এবং তার বাঁ হাতটি বিচ্ছিন্ন অবস্থায় ছিল। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের কালীরঘাট ব্রাহ্মণপাড়া গ্রামের একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এ মরদেহটি উদ্ধার হয়েছে। বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ধারণা, গতকাল রাতের কোনো এক সময় ওই নারীকে হত্যা করে কেরোসিন বা দাহ্য পদার্থের মাধ্যমে আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। পরে হয়তো মরদেহ ভুট্টাখেতে ফেলে রেখে যায় তারা। রাতে ওই মরদেহের শরীর থেকে বাম হাতটি ছিঁড়ে নিয়ে গেছে শিয়াল। আজ শুক্রবার সকালে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় গ্রামের লোকজন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আতিকুর রহমান বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। নিহতের মুখমণ্ডলে ও শরীরের আগুনে পোড়ানোর ক্ষতচিহ্ন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews