1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

রংপুরের পীরগাছায় প্রতিষ্ঠার ১৪বছর পর বহুল প্রতীক্ষিত রমজান আলী মুনশি কলেজের শিক্ষক-কর্মচারীর এমপিওভূক্ত ঘোষণা 

সোহেল রানা (পীরগাছা)
  • Update Time : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৪৭১ Time View

রংপুরের পীরগাছায় প্রতিষ্ঠার ১৪বছর পর বহুল প্রতীক্ষিত রমজান আলী মুনশি কলেজের শিক্ষক-কর্মচারীর এমপিওভূক্ত ঘোষণা

 

সোহেল রানা (পীরগাছা)

 

রংপুরের পীরগাছায় প্রতিষ্ঠার ১৪বছর পর বহুল প্রতীক্ষিত রমজান আলী মুনশি কলেজের শিক্ষক-কর্মচারীর এমপিওভূক্ত ঘোষণা করা হয় মঙ্গলবার (১৭ অক্টোবর) যুগ্ম সচিব জহিরুল ইসলাম তার স্বাক্ষরিত পত্রের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। রমজান আলী মুনশি কলেজ ছাড়াও ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচিত আরও ২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতার (এমপিও) ঘোষণা করা হয়।

 

এ ব্যাপারে কলেজের গভর্ণিং বডির সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী তার ফেসবুক পেজে এমপিওভূক্তির সীট শেয়ার করে লিখেন- স্বপ্ন বাস্তবায়িত হলো। স্বপ্ন দেখেছিলেন তাম্বুলপুরের মানুষ। অবহেলিত জনপদের এ অঞ্চলে একটি কলেজ প্রতিষ্ঠায় ধারাবাহিক সংগ্রাম করেছেন তাম্বুলপুরের অনেকেই। মানুষের সংগ্রামের যাত্রাপথে ওই সংগ্রামের সারথি হন বীর মুক্তিযোদ্ধা, আজকের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। তিনি তাঁর প্রয়াত পিতা মুক্তিযোদ্ধা রমজান আলী মুনশির নামে কলেজটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই টিপু ভাইকে। কৃতজ্ঞতা জানাই তাম্বুলপুরের সকল স্তরের জনগণসহ কলেজ গভর্নিং বডির সকল সদস্য, কলেজের সকল শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের।

 

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজওয়ান হোসেন তার ফেসবুক পেজে লিখেন-আমার স্বপ্ন আপনাদের সকলের দোয়া ও ভালোবাসায় রমজান আলী মুনশি কলেজ এমপিও ঘোষণা হলো। আপনারা সকলেই আমার ও প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। যেন কলেজটির উত্তরোত্তর সুনাম বয়ে আনতে পারি।

 

রমজান আলী মুনশি কলেজের শিক্ষক-কর্মচারীর এমপিওভূক্ত ঘোষণা হওয়ায় সবশ্রেণির মানুষের মাঝে দেখা দিয়েছে আনন্দ-উল্লাস। কেউ কেউ প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

উল্লেখ্য, রমজান আলী মুনশি কলেজটি ২০০৯ সালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি তার প্রয়াত বাবা মুক্তিযোদ্ধা রমজান আলী মুনশির নামে প্রতিষ্ঠা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews