1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও ১৬ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ৩ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই।

আওয়ামী লীগ সরকারের  ১৪ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও প্রেস ব্রিফিং

মোঃ আলী হোসেন মোল্লা পটুয়াখালী
  • Update Time : শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ৪১৫ Time View

আওয়ামী লীগ সরকারের  ১৪ বছরের উন্নয়ন চিত্র তুলে ধরে লিফলেট বিতরণ ও প্রেস ব্রিফিং করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব।  পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দক্ষিণাঞ্চলে সরকার নানা উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে আলম ফকু, দপ্তর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল সহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্র লীগের নেতাকর্মীরা।

প্রেস ব্রিফিংয়ে রাঙ্গাবালী প্রেসক্লাব সভাপতি সিকদার জোবায়ের হোসেন ও সাধারণ সম্পাদক কামরুল হাসান রুবেল সহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় লিখিত বক্তব্যে এমপি মহিব বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদের ১৪ বছর অতিক্রম করে অত্যন্ত সফলতার সাথে বিশ্ববাসীকে তাক লাগিয়ে আকাশচুম্বী চ্যালেঞ্জ, জঙ্গিবাদ নির্মূল ও দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়ন অগ্রগতির নতুন মাইলফলক সৃষ্টি করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

খাদ্য, নিরাপত্তা, বাসস্থান, চিকিৎসা, যোগাযোগ, কৃষি, ক্রীড়া, শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নতিতে শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আজ বিশ্বের রোল মডেল। বিশেষ করে পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় বৃহত্তম পায়রা সমুদ্র বন্দর নির্মাণ, রাঙ্গাবালী থানাকে উপজেলায় উন্নীতকরণ, পায়রা ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে উন্নীতকরণ, নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে রাঙ্গাবলী উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, শের-ই-বাংলা নৌ ঘাঁটি স্থাপন, কুয়াকাটা মহাসড়কে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু নির্মান, দেশের তৃতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন নির্মাণ, আন্ধারমানিক নদীর উপর সৈয়দ নজরুল ইসলাম সেতু নির্মাণ, মহিপুর-আলিপুরে মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণ সহ একাধিক মেগাপ্রকল্প সহ নানা উন্নয়ন হয়েছে।

তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ‘নৌকায়’ ভোট দিন। গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বারবার দরকার।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews