1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

ঝিনিয়া স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

জুয়েল রানা, স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ২৯১ Time View

ঝিনিয়া স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আনন্দ ও উৎসব মুখর পরিবেশে সোমবার (১২ জুন) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেন।

 

জানা যায়, অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। ম্যানেজিং কমিটির নির্বাচনে অভিভাবক সদস্য পদে ১৩ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩ জনসহ মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ৫ জন বিজয়ী হয়েছেন। এদের মধ্যে ২৯৫ ভোট পেয়ে প্রথম হন এবিএম আনিসুর রহমান রাজু, ২০৭ ভোট পেয়ে দ্বিতীয় হন মাহাবুর রহমান, ১৫২ ভোট পেয়ে তৃতীয় হন মমিউল ইসলাম ও ১৪২ ভোট পেয়ে চতুর্থ হন আইয়ুব আলী সরকার। এছাড়াও সংরক্ষিত মহিলা অভিভাবক ১৭৭ ভোট পেয়ে প্রথম হন কহিনুর বেগম।

 

উল্লেখ্য, ঝিনিয়া এম.এ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোট সংখ্যা ৫৯৪ জন। এরমধ্যে ভোট প্রদান করেছে ৪৭৩ জন। নির্বাচনে প্রত্যেক ভোটার তাদের পছন্দের ৫ জন প্রার্থীকে ভোট দিতে পেরেছেন।

 

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল।

 

এছাড়াও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ ও আনসার সদস্য দায়িত্বে ছিলেন। ঝিনিয়া এম.এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক জানান, অত্যন্ত সুষ্ঠু ও মনোরম পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews