1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ট্রাক চাপায় যুবক নিহত

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩০৪ Time View

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ছাই (ফ্লাই অ্যাস) বহণকারী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তারেক রহমান (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কে‌ন্দ্রের প‌রিদর্শক সুলতান মাহমুদ।

বৃহস্পতিবার (১ জুন) দুপুর ১২টায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে। নিহত তারেক রহমান পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের পাটিকাঘাট ডাঙ্গাপাড়া গ্রামের পল্লী চিকিৎসক কোহিনুর রহমানের ছেলে। তিনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের চিনা ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন কোম্পানিতে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের ভাতিজা তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক আলি আকবর জানান, তাপবিদুৎ কেন্দ্রের অভ্যন্তরে তৃতীয় ইউনিটের সামনে ট্রান্সফর্মার ষ্টেশনের পাশের সড়ক দিয়ে ছাই (ফ্লাই অ্যাস) বোঝাই ওলেম্পিয়া কোম্পানির একটি ট্রাক যাচ্ছিল। ওই সড়ক দিয়ে ট্রাক চলাচল নিষিদ্ধ তাই, তারেক ট্রাকটিকে হাত দেখিয়ে বাঁধা প্রদান করলে ট্রাকটি থেমে যায়। এসময় আরও একটি ট্রাক ওই ট্রাককে ওভারটেক করে যাওয়ার সময় সে ট্রাকের নিচে চাপা পড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক জানান, তাপবিদুৎ কেন্দ্রের অভ্যন্তরে তৃতীয় ইউনিটের সামনে ট্রান্সফর্মার ষ্টেশনের পাশের সড়ক দিয়ে ছাই বোঝাই ওলেম্পিয়া কোম্পানির ট্রাক যাচ্ছিল, বাঁধা প্রদান করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন তারেক। তিনি পিডিবির কোনো স্টাফ ছিলেন না। তিনি চিনা ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন কোম্পানির অধী‌নে দোভাষী হিসেবে চাকরি করতো। তিনি খুব ভালো মানুষ ছিল। ঘটনার পর আমরা সবগুলো ট্রাক আটকে রেখে পুলিশ কে খবর দিয়েছি এবং ওই কোম্পানির মালিককে জানানো হয়েছে।

বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ ফাঁড়ি ইনচার্জ সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটি আটক রয়েছে। মরদেহ ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews