1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

হিলিতে বেড়েছে দেশি কাঁচামরিচের দাম

মো সাব্বির হোসেন বিপ্লব হিলি দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৩৩১ Time View

 

দিনাজপুরের হিলিতে দুই দিনের ব্যবধানে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। অপর দিকে একদিনের ব্যবধানে বেড়েছে দেশি কাঁচামরিচের দাম। কেজিপ্রতি দুই টাকা কমে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ টাকায় এবং দেশি কাঁচামরিচ কেজিপ্রতি ৫০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২৫০ টাকায়।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়। ভারত থেকে পেঁয়াজের সরবরাহ বৃদ্ধির কারণে কমেছে দাম। অপর দিকে মোকামগুলোতে সরবরাহ কমের কারণে বেড়েছে কাঁচামরিচের দাম বলছেন ব্যবসায়ীরা। দাম উঠানামায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

হিলি বাজারে কাঁচাবাজার করতে আসা ইলিয়াস হোসেন বলেন, ১৫ দিন আগেও প্রতিকেজি কাঁচামরিচ ৪০ থেকে ৫০ টাকা দরে কিনেছি। আজ সেই কাঁচামরিচ ২৫০ থেকে ৩২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা সোহেল রানা বলেন, হিলি স্থলবন্দরে ভারত থেকে কাঁচামরিচ না আসার কারণে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে। মোকামগুলোতেই সরবরাহ কম। আমি ২৪০ টাকা পাইকারি কিনে ২৫০ টাকায় খুচরাতে বিক্রি করছি।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, ঈদের ছুটি শেষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি বৃদ্ধি পেয়েছে। গতকাল ৩৪ ট্রাকে ৮৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে। যার ফলে কিছুটা দাম কমেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews