1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

জুয়েল রানা, স্টাফ রিপোর্টার
  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ৩৪২ Time View

সুন্দরগঞ্জে সরকারি ভাবে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন

গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর উপজেলা খাদ্য গোডাউনে ফিতা কেটে ধান ও চাল সংগ্রহেরর উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, আরও উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ-নুর-এ আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাবিবুর রহমান, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম রেজা, শ্রীপুর ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম মুকুল, উপজেলা খাদ্য পরিদর্শক ও কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কাইয়ুম খান, মিলার মালিক শাহাদাৎ হোসেন আনন্দ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহজাহান মিঞা সুুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন বুলু, সাংবাদিক জুয়েল রানাসহ কৃষকেরা উপস্থিত ছিলেন।

 

এ সময় আশরাফুল আলম সরকার লেবু বলেন, এবার উপজেলার চরাঞ্চলসহ সব এলাকায় ধানের উৎপাদন ভালো হয়েছে। সারের দাম বৃদ্ধি পাওয়ায় গত বছরের চেয়ে এবার সরকারিভাবে ধান ক্রয়ের মূল্যও বাড়ানো হয়েছে এতে কৃষক লাভবান হবে। এবং প্রকৃত কৃষকেরা যাতে সহজে ধান দিতে পারে সে জন্য সর্বোচ্চ নজরদারি রাখা হবে।

 

উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, এবার উপজেলায় সরকারি ভাবে ধান ২১৮৮ মেট্রিক টন। এর মর্ধে জিং ধানের আবেদন না থাকায় ১০৯ মেট্রিক টন বাদ দিয়ে ক্রয়ের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০৭৯ মেট্রিক টন এবং চাল সংগ্রহের লক্ষমাত্রা ১৫০৩ মেট্রিক টন। প্রতি কেজি ধানের মূল্য সরকারিভাবে নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা কেজি। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি এবং সর্বোচ্চ ৩ মেট্রিক টন ধান বিক্রয় করতে পারবেন। উপজেলায় লটারিতে নির্বাচিত ৬৯৩ জন কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews