1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর চার বছরের জেল, ৪৩ লাখ টাকা বাজেয়াপ্ত

রিয়াজুল হক সাগর, রংপুর
  • Update Time : মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৪১৬ Time View

রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর চার বছরের জেল, ৪৩ লাখ টাকা বাজেয়াপ্ত

রংপুর পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর কার্যালয়ের উচ্চমান সহকারী হাসনা বানু লিপিকে চার বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৪৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছিল। ওই মামলায় সোমবার (১৯ জুন) দুপুরে রংপুরের স্পেশাল জজ হায়দার আলী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি হাসনা বানু লিপি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। সেখানে সাংবাদিকরা ছবি নেওয়ার সময় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন আসামি। পুলিশ তাকে নিবৃত করে।

এদিকে মামলা সূত্রে জানা গেছে, হাসনা বানু লিপি পানি উন্নয়ন বোর্ড রংপুরের তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের উচ্চমান সহকারী হিসেবে কর্মরত ছিলেন। তিনি চাকরিকালে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেন। বিষয়টি নিয়ে দুদক অনুসন্ধান করে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে ২০১৬ সালে দুদক আইনে মামলা করে। মামলার বাদী ছিলেন দুদকের রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক জাকারিয়া। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট জমা দেয় দুদক। মামলায় সাত সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে চার বছর সশ্রম কারাদণ্ড ও ৪৩ লাখ টাকা জরিমানার আদেশ দেন। সেই সঙ্গে আত্মসাৎ করা ৪৩ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন।

আগামী ২ মাসের মধ্যে ওই টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়। দুদক আইনজীবী হারুনুর রশীদ জানান, এ রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেন, তারা ন্যায়বিচার পাননি। রায়ের আদেশ কপি হাতে পাওয়ার পর তা পর্যালোচনা করা হবে। ন্যায়বিচার পেতে আমরা উচ্চ আদালতে আপিল করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews