1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে পুলিশের অভিযানে গ্রেফতার ৩ সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, তাস ও ১৬ হাজার টাকা জব্দ, গ্রেপ্তার ৩ ৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই।

রংপুরে জামায়াত পুলিশ সংঘর্ষ গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ৪১১ Time View

রংপুরে জামায়াত পুলিশ সংঘর্ষ গ্রেফতার ৮

 

রংপুরে জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়।

 

এ সময় মিছিল থেকে জামায়াত-শিবিরের আটজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৫ আগস্ট) দুপুরে রংপুর নগরীর জুম্মাপাড়া ভাঙ্গা মসজিদের গলি থেকে এ বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, যোহরের নামাজের পর রংপুর নগরীর ভাঙ্গা জামে মসজিদ ও মসজিদের গলি থেকে জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল বের করে।

মাদ্রাসা

এ সময় সদর জামে মসজিদ থেকে তাদের আরও একটি মিছিল বের হয়ে দুটি মিছিল একসঙ্গে সুপার মার্কেট হয়ে জাহাজ কোম্পানি মোড়ের দিকে যাওয়ার পথে মিনি মার্কেটের সামনে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে মিছিলটিকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করা হয়। এ সময় পুলিশ মিছিল থেকে আটজনকে আটক করে।

 

পুলিশের একাধিক সূত্রে জানা যায়, যোহরের নামাজ আদায়ের সময় রংপুর মহানগরী ও জেলার বিভিন্ন থানা থেকে আসা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ভাঙ্গা মসজিদ ও সদর হাসপাতাল জামে মসজিদের আশপাশে জড়ো হয়। পরে নামাজ আদায় করে তারা বিক্ষোভ মিছিল বের করে।

 

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান সাংবাদিককে জানান, কোনো অনুমতি ছাড়া হঠাৎ জামায়াত-শিবির নগরীতে মিছিল বের করে। পুলিশ মিছিলটি শান্তিপূর্ণভাবে ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়েছে। মিছিল থেকে জামায়াত-শিবিরের আটজনকে আটক করা হয়েছে।

 

যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে পুলিশের পক্ষ থেকে আটককৃতদের নাম-পরিচয় জানানো হয়নি। এদিকে সকাল থেকে নগরের শাপলা চত্বর, পায়রা চত্বর, সিটি বাজার মোড়সহ বিভিন্ন সড়কে পুলিশের কড়া নজরদারি ছিল।

পলিপাস্

সেই সঙ্গে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার (৩ আগস্ট) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার অনুমতি চেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের কাছে লিখিত আবেদন করে জামায়াতে ইসলামী। সেখানে মহানগর জামায়াতে ইসলামীর দপ্তর সম্পাদক আব্দুল্লাহ সাদিক স্বাক্ষরিত আবেদনপত্রে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, গ্রেপ্তার সকল নেতা ও কারাবন্দি আলেমদের নিঃশর্ত মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ বেশ কিছু দাবিতে শনিবার (৫ আগস্ট) সকালে শাপলা চত্বরে এ কর্মসূচি পালনের কথা বলা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews