1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিরামপুরে প্রাকৃতিক সৌন্দর্যে ‘সাগর দিঘী’

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর)
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৬৭ Time View

বিরামপুরে প্রাকৃতিক সৌন্দর্যে ‘সাগর দিঘী’

প্রতিনিধি-ইতিহাসের ঐতিহ্য সমৃদ্ধির বহিঃপ্রকাশে দিনাজপুর বিরামপুরে প্রত্যন্ত অঞ্চলে সৌন্দর্যে ভরপুর ঐতিহ্যবাহী প্রাচীন সময়ের চিত্র ‘সাগর দিঘী’। উক্ত দিঘীর চারপাশে রয়েছে দিঘীর পাড়,অত্যন্ত মনোমুগ্ধকর ও মনোরম পরিবেশ থাকায় সহজেই দর্শকদের মন কেড়ে নিয়েছে। দিঘীর পাড়ে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ থাকায় আরও দিঘীর সৌন্দর্যকে বাড়িয়ে দর্শনার্থীর মন ভরিয়ে দিয়েছে। এবিষয়ে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীরা জানান,দিঘীটির পাড়ে যদি অবকাঠামো নির্মাণ করা হয় তাহলে সৌন্দর্য আরও আকর্ষণীয় ভাবে বৃদ্ধি পাবে এবং স্হানটিতে পিকনিক স্পষ্ট কিংবা দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করবে। উক্ত দিঘীটি বড় ও স্বচ্ছ পানি হওয়ার কারণেই এই দিঘীর নামকরণ করা হয়েছে ‘সাগর দিঘী’। এই সাগর দিঘী সংলগ্ন দক্ষিণে একটি সুইচগেট,পার্শ্ববর্তী বিলসহ আরও একটি ঐতিহ্যবাহী দিঘী রয়েছে যাহা ‘ভাঙ্গা দিঘী’ নামে পরিচিত রয়েছে। উক্ত ঐতিহ্যবাহী দিঘীটি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা সদর হতে ১২ কি:মি: দূরে জোতবানী ইউনিয়ন পরিষদ হতে ৬ কিলোমিটার দক্ষিণে সীমান্তবর্তী পাটনচড়া বাজার সংলগ্ন সৌন্দর্যে ভরপুর ঐতিহ্যবাহী সাগর দিঘীটি অবস্থিত। কসবা সাগরপুর গ্রামে অবস্হিত। দিঘীটি প্রায় ১৬০ বিঘায় ঘেরা। উল্লেখ্য,বিরামপুর উপজেলায় যতগুলো বড় ও আকর্ষনীয় দিঘী রয়েছে তার মধ্যে এটি অন্যতম দিঘী প্রতিয়মান। কথিত রয়েছে,১৫০০ শতাব্দীর প্রথমাংশে তৎকালীন জমিদারগণ এই সাগর দিঘীতে গোসল রিতি ছিল। সম্ভাবত সেই সকল জমিদার কর্তৃক দিঘীটি খনন করেছিল। সে সময়কার হিন্দু সম্প্রদায়ের অধিকাংশ মানুষ সাগর দিঘীতে বিভিন্ন পূজা অর্চনা দিয়ে আসত। স্হানীয়রা জানান,দিঘীটি এলাকার ঐতিহ্যবাহী ও প্রাচীনতম দিঘী। শুনে জানা যায় দিঘীটি আমাদের বাপ-দাদারও জন্মের পূর্বে খনন করা হয়েছিল। এটি সংস্কার করে অবকাঠামোর নির্মাণ করা হলে এর সৌন্দর্য আরও বৃদ্ধি সহ দর্শনার্থীদের সমাগম হবে। এবিষয়ে জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল বলেন,ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ জেলার বিরামপুর উপজেলার সীমান্তবর্তী পাটনচড়া বাজার সংলগ্ন কসবা সাগরপুর গ্রামে সৌন্দর্যে ভরা প্রাচীনতম সাগর দিঘীটি। দিঘীর পাড়গুলো বাঁধা ও সংস্কার করে অবকাঠামোর নির্মাণ করলে এটি পিকনিক স্পষ্ট কিংবা পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে উঠতে পারে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews