1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ৩১ মে ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

বিয়ের দাবিতে ৫০ বছর বয়সী প্রেমিকার অনশন

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৫ Time View

 

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:

মোবাইল ফোনে দুজনের পরিচয়। গত এক বছরে মোবাইল ফোনে কথা বলে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একাধিকবার দুজনে বিভিন্ন আবাসিক হোটেলে থেকে শারীরিক সম্পর্ক করেছেন। কিন্তু হঠাৎ করেই প্রেমিক যুবক ওই নারীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বিয়ের দাবিতে ৫০ বছর বয়সী এক নারী রংপুর থেকে জয়পুরহাটের কালাইয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন। যুবক প্রেমিকের বয়স ২৪ বছর। শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার মাত্রাই ইউনিয়নের বলি শিবসমুদ্র গ্রামে প্রেমিক ফিরোজ হোসেনের বাড়িতে অবস্থান নেন তিনি। রাত সাড়ে ১০টা পর্যন্ত ওই নারীকে সেখানে বসে থাকতে দেখা গেছে। প্রেমিক ফিরোজ হোসেন ওই গ্রামের আব্দুল আলিমের ছেলে। ওই নারী জানান, গত এক বছর ধরে মোবাইল ফোনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক ফিরোজ তার সঙ্গে রংপুরে গিয়ে দেখাও করেছে। শুধু তাই নয়, বিয়ে করার কথা বলে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলেও নিয়ে গেছে। ৪৫ হাজার টাকাও নিয়েছে। এরপর থেকেই ফিরোজকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন তিনি। কিন্তু তাতে রাজি হননি প্রেমিক। আবার মোবাইলে কল দিলে রিসিভও করেন না। তার নম্বর ব্লক লিস্টে করে রেখেছেন। তিনি সম্পর্ক অস্বীকার করছেন। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে তিনি অনশন শুরু করেছেন।

পলাতক থাকায় প্রেমিক ফিরোজের সঙ্গে কথা বলা যায়নি। তবে তার বাবা আব্দুল আলিম জানান, তার ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক হতেই পারে না। তবে ছেলের সঙ্গে কথা বলে তিনি এর একটা ব্যবস্থা নিবেন। একই এলাকার বাসিন্দা এনামুল হক ফকির জানান, ওই নারী সন্ধ্যার পর থেকে বাড়ির বারান্দায় বসে আছেন। আর গ্রামের লোকজন তাকে দেখতে ভিড় করছেন। কী ভাবে এই নারীর সঙ্গে ফিরোজের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে? বলা যায় না, হতেও পারে। অনেক কিছুই তো দেখছি। তা না হলে ফিরোজ পালাবে কেন। এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী জানান, এ বিষয়ে ওই নারী এখনও থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews