1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

নড়াইলের কালিয়ায় বালু উত্তোলন বন্ধসহ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
  • ৩৮৭ Time View

নড়াইলের কালিয়ায় বালু উত্তোলন বন্ধসহ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন

 

 

মোঃ রাসেল হুসাইন নড়াইল জেলা প্রতিনিধি

 

 

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নবগঙ্গা নদীর মাধবপাশা-দেওয়াডাঙ্গা খেয়াঘাট এলাকায় বালু উত্তোলন বন্ধসহ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর আয়োজনে বৃহস্পতিবার (১ জুন) দুপুরে খেয়াঘাটের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন-পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল মোল্যা, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৈয়বুর গাজী, হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কৃষক হালিম মোল্যা, জয়নাল মোল্যা, ইলিয়াস শেখসহ অনেকে।
ক্ষতিগ্রন্থ এলাকাবাসী জানান, নড়াইলের নবগঙ্গা নদীর মাধবপাশা-দেওয়াডাঙ্গা খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন অব্যাহত থাকায় নদী পাড়ের বাড়িঘর, ফসলি জমিসহ বিভিন্ন ধরণের সবজি ক্ষেত হুমকির মুখে রয়েছে। ফলে কৃষিনির্ভর লোকজন দুশ্চিন্তায় আছেন। ড্রেজার দিয়ে অপরিকল্পিত ভাবে বালু তোলা অব্যাহত থাকায় ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। বাড়িঘর হুমকির মুখে রয়েছে।
এছাড়া নদীর অপরপ্রান্তে কবরস্থান, মাধবপাশা হাটবাজার এবং কালিয়া-খুলনা সড়কেও বালু উত্তোলনের খারাপ প্রভাব পড়ছে। বক্তারা দ্রæত বালু উত্তোলন বন্ধহ ইজারা বাতিলের দাবি জানান। অন্যথায় এ এলাকায় দুই শতাধিক কৃষক পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন।
এলাকাবাসী আরো জানান, গত বছর উচ্চ আদালতে রিট করার পর বালু উত্তোলন বন্ধ ছিল। তবে এ বছর আবারও তা শুরু হয়েছে। এ ব্যাপারে নড়াইল জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews