1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

“জনতার কণ্ঠস্বর, সত্যের রক্ষক: একজন আদর্শ সাংবাদিকের গুণাবলি নিয়ে বললেন মোঃ মাহিদুল হাসান সরকার”

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৮৬ Time View

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকতা শুধুমাত্র পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব ও সেবামূলক কাজ—এমনটাই মনে করেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার। সম্প্রতি এক লেখায় তিনি উল্লেখ করেন, “একজন সাংবাদিককে হতে হবে সততা, সাহস ও নৈতিকতার প্রতীক।”
তিনি বলেন, সাংবাদিকতা হলো সমাজের দর্পণ, জাতির বিবেক এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। এই পেশায় সামান্য ভুলও হতে পারে ভয়াবহ, তাই একজন সাংবাদিককে সর্বদা দায়িত্বশীল থাকতে হয়।
মাহিদুল হাসান সরকার বলেন, একজন সাংবাদিক কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর হয়ে কাজ করতে পারেন না। পক্ষ নেওয়া মানেই সাংবাদিকতার নীতিভ্রষ্টতা। সাংবাদিকের কলম কেবল সত্য, ন্যায় এবং জনস্বার্থের পক্ষে কথা বলবে।
তিনি মনে করেন, সাংবাদিকের প্রধান দায়িত্ব হলো জনগণের দুঃখ-কষ্ট, অন্যায় ও দুর্নীতি তুলে ধরা। জনসাধারণের স্বার্থে তিনি হবেন সাহসী মুখপাত্র, ক্ষমতাবানের জবাবদিহিতার অন্যতম মাধ্যম।
গুজব বা অর্ধসত্য নয়, যাচাই-বাছাই করা তথ্যই সাংবাদিকতার ভিত্তি হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন। সংবাদ যেন হয় গঠনমূলক, সম্মানজনক এবং সমাজের উপকারে আসে।
সংবাদ প্রকাশে মানবিক দৃষ্টিভঙ্গি অপরিহার্য। কারো গোপনীয়তা লঙ্ঘন, অকারণে অপমান কিংবা বিভ্রান্তি তৈরির মতো সংবাদ এড়িয়ে চলা উচিত বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, “যে সাংবাদিক ভয় পায়, সে সত্য প্রকাশ করতে পারে না।” অন্যায়-অনাচারের বিরুদ্ধে কলম ধরতে হলে সাহস চাই, দরকার হলে জীবনঝুঁকি নিয়েও সত্য প্রকাশে পিছপা হওয়া যাবে না।
মাহিদুল হাসান সরকার মনে করেন, একজন আদর্শ সাংবাদিক হবেন নিরপেক্ষ, নৈতিক, তথ্যনিষ্ঠ এবং জনকল্যাণে নিবেদিত। সাংবাদিক হবেন জনতার চোখ, কণ্ঠ এবং বিবেক। পক্ষ নয়, তিনি থাকবেন সত্যের পাশে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews