1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান রংপুর ৩, ৪ ও ৬ আসনের পরাজিত বিএনপির প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে ডিসি অফিস ঘেরাও ভোট গননার দাবিতে গাইবান্ধা-১ সংসদীয় আসনে দাঁড়িপাল্লার বড় জয়:বিজয়ী অধ্যাপক মাজেদুর রহমান সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে, ভালো নির্বাচন হবে: মির্জা ফখরুল সুবর্ণচরে জামায়াত নেতার বাড়িতে গভীর রাতে দুর্বৃত্তদের হামলা

সুন্দরগঞ্জে বিএনপি নেতা হত্যার প্রধান আসামি সুমন ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ২৯৫ Time View

 

নিজস্ব প্রতিবেদক :

গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. সুমন মিয়াকে (২৮) রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

র‍্যাব-১০, র‍্যাব-১ ও সুন্দরগঞ্জ থানার পুলিশের যৌথ অভিযানে শুক্রবার (২১ জুন) রাতে দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় তাকে আটক করা হয়। পরদিন শনিবার (২২ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা।

তিনি জানান, প্রযুক্তির সহায়তা ও ধারাবাহিক অভিযানের মাধ্যমে সুমনের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করে থানায় আনা হয় এবং প্রাথমিক জবানবন্দি রেকর্ড শেষে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, এর আগেও এ হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সুমনের পিতা মজিবর রহমান ও ভাবী স্বপ্না বেগমকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মো. সুমন মিয়া সুন্দরগঞ্জ উপজেলার রামভদ্র খানাবাড়ী গ্রামের বাসিন্দা। স্থানীয়ভাবে তিনি যুবলীগকর্মী হিসেবে পরিচিত।

হত্যাকাণ্ডটি ঘটে গত ৬ জুন রাত ১০টার দিকে। বিএনপি নেতা ইলিয়াস মিয়া নিজের মৎস্য খামার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পূর্বপরিকল্পিতভাবে হামলার শিকার হন। সুমন ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে ইলিয়াসকে গুরুতর আহত অবস্থায় ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঘটনাস্থলের কাছাকাছি ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে রক্তাক্ত অবস্থায় ইলিয়াস হামলাকারীদের নাম প্রকাশ করেন—যাদের মধ্যে সুমন, যুবাইর ও তালেবের ছেলের নাম স্পষ্টভাবে শোনা যায়।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা (মামলা নম্বর: ০৬) দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

ওসি (তদন্ত) সেলিম রেজা বলেন, “মামলার প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews