1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
খুব শান্তিপূর্ণভাবে ভাবে ভোট হবে: রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে হাজার সাইকেলের ব্যতিক্রমী র‍্যালি সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ: আখতার নীলফামারীতে বিএনপি ত্যাগ করে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ

‘আলোকিত সুন্দরগঞ্জ’-এর সম্মেলনে স্বেচ্ছাসেবীদের প্রাণবন্ত মিলনমেলা, ঘোষণা নতুন নেতৃত্ব

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৭৮ Time View

নিজস্ব প্রতিবেদক;

গাইবান্ধার সুন্দরগঞ্জে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত সুন্দরগঞ্জ’-এর সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ আয়োজন স্বেচ্ছাসেবীদের মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্লিপিং পাথ সেন্টারের সিইও সেলিম আহমেদ। তিনি সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবকের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ ওসমান গনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক সাঈদা জান্নাত বাঁধন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ আতাউর রহমান মুকুল।

এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, আলমগীর ফারুক, অর্থ সম্পাদক লেলিন, সাংবাদিক সুদীপ্ত শামীম, জয়ন্ত সাহা যতন, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক নুর আলম মিয়া নুর, মাহফুজুর রহমান মাইদুল, দেলোয়ার হোসেন শাকিল, আল আমিন ইসলাম আকাশ প্রমুখ।
সম্মেলনের অন্যতম আকর্ষণ ছিল কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠন। এতে সভাপতি হিসেবে পুনর্নির্বাচিত হন মোঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম মিয়া, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান ডা. মোঃ আতাউর রহমান মুকুল।
সর্বমোট ৩৭ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়, যারা আগামী দুই বছরের জন্য সংগঠনের দায়িত্বভার পালন করবেন।
বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে ‘আলোকিত সুন্দরগঞ্জ’ ইতোমধ্যে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে। নতুন নেতৃত্বের হাতে সংগঠনটি আগামী দিনে আরও শক্তিশালী হবে এবং মানবসেবায় আলোকিত দৃষ্টান্ত স্থাপন করবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews