1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া

পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৯ Time View

নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় নির্মিত রামমূর্তি অপসারণসহ পাঁচ দফা দাবিতে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ, সুন্দরগঞ্জ উপজেলা শাখা।
শুক্রবার (৩ জুলাই) বিকেলে উপজেলার বাহিরগোলা জামে মসজিদ মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সভার আগে সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে হেফাজতে ইসলামের নেতা-কর্মী, আলেম-উলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে বাহিরগোলা জামে মসজিদ মোড়ে অনুষ্ঠিত সমাবেশে তারা তাদের দাবিগুলো তুলে ধরেন।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সুন্দরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক হাফেজ মাওলানা রমজান আলী, সহ-সভাপতি মুফতি জাফর উল্লাহ, সহ-সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান তারেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মুফতি ওমর ফারুক।
বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য ও ঘটনাপ্রবাহে তারা উদ্বেগ প্রকাশ করছেন। তাদের দাবি, দেশের অভ্যন্তরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক স্থিতিশীলতা নষ্ট করতে পারে—এমন কোনো কার্যক্রম বা বক্তব্য গ্রহণযোগ্য হতে পারে না। তারা জাতীয় স্বার্থ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা পলাশবাড়ির খোলা স্থানে নির্মিত রামমূর্তি অপসারণ, প্রকল্পের অর্থায়ন ও অনুমোদনের বিষয়ে নিরপেক্ষ তদন্ত, সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
প্রতিবাদ সভা থেকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—পলাশবাড়িতে নির্মিত রামমূর্তি অপসারণ, প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের ভূমিকা তদন্ত, অভিযোগে অভিযুক্তদের আইনের আওতায় আনা, গাইবান্ধাসহ রংপুর বিভাগে শান্তি-শৃঙ্খলা ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে তাদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা না হলে দেশপ্রেমিক জনতাকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews