1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জে গাছ লাগানোকে কেন্দ্র করে আহত-৩

বিদ্যুৎ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ Time View

সুন্দরগঞ্জে গাছ লাগানোকে কেন্দ্র করে আহত-৩

বিদ্যুৎ চন্দ্র বর্মন, স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নিজ জমিতে গাছ লাগানোকে কেন্দ্র করে এক ৭৫ বছরের বৃদ্ধাসহ ৩ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামে মৃত বরিজ উদ্দিনের ছেলে রওশন মিয়া তার পারিবারিক বসতভিটা রাস্তা সংলগ্ন জমিতে কয়েক গাছের চারা লাগান। গাছের চারা লাগানোর কিছুক্ষণ পরে একই গ্রামের মৃত মানুন উল্লাহ মুন্সির ছেলে আজগার আলী, আজগার আলীর ছেলে আসাদুল ইসলাম, আশেক আলী, একরামুল হক ও আসাদুল ইসলামের ছেলে শুভ মিয়া লাগানো গাছের চারা গুলো জোড় পূর্বক উবরে ও ভেঙে ফেলে। এসময় রওশন আলী, তার মা রহিমা বেওয়া ও তার স্ত্রী রাশেদা বেগম বাধা দিলে তাদের বেদম মারপিট করে।

আসামীদের বেদম মারপিটের কারণে এক পর্যায়ে ওই ৭৫ বছরের বৃদ্ধা রহিমা বেওয়ার হাত ভেঙে গেলে অজ্ঞান হয়ে মাটিয়ে লুটিয়ে পরে।
তাৎক্ষণিক এলাকাবাসী আহত অবস্থায় ওই বৃদ্ধা ও গৃহবধুকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। বর্তমানে আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।

আহত রাশেদা বেগম বলেন, আমরা পারিবারিকভাবে নির্যাতনের শিকার। অভিযুক্তরা পথেঘাটে আমাদের অশালীন মন্তব্য করে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews