1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে সুন্দরগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৪ Time View

নিজস্ব প্রতিবেদক;

গাইবান্ধার সুন্দরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় বাহিরগোলা মোড়ে আয়োজিত এ সমাবেশে উপজেলা ও পৌর এলাকার হাজারো নেতাকর্মী যোগ দেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচন এখন সময়ের দাবি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, দেশের উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা কোনোভাবেই সম্ভব নয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সেক্রেটারি এডভোকেট মোঃ আলমগীর হোসাইন, পৌর জামায়াতের আমির অধ্যক্ষ মুহাঃ একরামুল হক, সাবেক পৌর মেয়র মোঃ নুরুন্নবী প্রামাণিক সাজু এবং জেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক মোঃ মিজানুর রহমান মিন প্রমুখ।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোঃ ছামিউল ইসলাম।
বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান সরকার জনগণের ন্যায্য দাবি উপেক্ষা করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। কিন্তু জনগণ আর ফাঁকা আশ্বাসে বিভ্রান্ত হবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।
সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল বাহিরগোলা মোড় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। স্লোগানে স্লোগানে মুখরিত এ মিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews