1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তারাপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ গাইবান্ধা :
  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৭ Time View

সুন্দরগঞ্জ গাইবান্ধা :

গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর গৌরবময় ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক প্রাণবন্ত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কালির পাঠ পার্টি অফিস থেকে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালি চৈতন্য বাজার প্রদক্ষিণ করে মিলিত হয়। হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে, উচ্ছ্বাসে আর দলীয় পতাকার রঙে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এইচ এম নাজমুল হুদা। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইমদাদুল হক সাজু মিয়া, যুবদলের সদস্য সচিব সবুজ সরকার বাবু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর মোহাম্মদ এবং ইউনিয়ন বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান।বক্তারা আবেগঘন বক্তব্যে বলেন, বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্র, মানুষের অধিকার ও স্বাধীনতার জন্য। এ দলই দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া এ সংগঠন আজও সংগ্রামের মশাল হাতে ধরে রেখেছে। বর্তমান স্বৈরাচারী শাসনের অন্ধকারে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোই মানুষের শেষ আশ্রয়স্থল।সভায় নেতারা আরো প্রতিজ্ঞা করেন, “যত বাধা আসুক, আমরা ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের লড়াই চালিয়ে যাব। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় জীবন বাজি রেখে মাঠে থাকব।”র‍্যালি ও আলোচনা সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি প্রমাণ করে দিয়েছে— বিএনপি আজও জনগণের হৃদয়ে বেঁচে আছে, বেঁচে থাকবে আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রামে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews