1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

“সাগর-রুনির রক্ত এখনো চিৎকার করে: সাংবাদিকদের ন্যায়বিচার কোথায়?”

লেখক: মোঃ মাহিদুল হাসান সরকার, সাধারণ সম্পাদক বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি), কেন্দ্রীয় কমিটি
  • Update Time : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৪৪০ Time View

লেখক: মোঃ মাহিদুল হাসান সরকার,
সাধারণ সম্পাদক
বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (বি.সি.পি.সি), কেন্দ্রীয় কমিটি

১১ ফেব্রুয়ারি ২০১২ —
সাংবাদিক সমাজের ইতিহাসে এক কালো রাত।
সেই রাতে স্বামী-স্ত্রী দুই সাহসী সাংবাদিক, সাগর সরোয়ার ও মেহেরুন রুনি, খুন হন পেশাদার ঘাতকের নিখুঁত আঘাতে। আজ তেরো বছর পেরিয়ে গেছে। কিন্তু বিচার নেই, নেই কোনো স্পষ্ট অগ্রগতি। ১১৯ বার শুনানির তারিখ পিছিয়েছে—এ যেন অদৃশ্য এক প্রহসন চলছে ন্যায়বিচারের নামে।
এই দেশে সাংবাদিকদের রক্তে বারবার লেখা হয় ইতিহাস, কিন্তু লেখা হয় না বিচার। রাষ্ট্র নিরব, আদালত ব্যস্ত শুধু “পুনরায় দিন ধার্য” লিখে যেতে। আমরা কি কেবল কফিনে নাম লেখাতে এসেছি? না কি প্রতিদিন সত্য বলার দায়ে প্রাণ দিতে?
সাগর-রুনির মতোই একে একে ঝরে পড়েছে জামালপুরের নাদিম, গাইবান্ধার ফরিদুল ইসলাম রঞ্জু, বগুড়ার শেরপুরের দীপঙ্কর চক্রবর্তী সহ বহু সাংবাদিক। তাদের রক্ত চিৎকার করে — “বিচার কোথায়?”
আমরা সাংবাদিক। কলম আমাদের অস্ত্র। কিন্তু সেই অস্ত্র যখন প্রশ্ন তোলে শাসকের অন্যায়ের বিরুদ্ধে, তখনই চক্রান্তের ফাঁদ পাতা হয় আমাদের জন্য। এই রাষ্ট্র কি সত্যিই ভুলে গেছে রুনিদের অশ্রু? বিবেক কি মৃত?
না, আমরা থামব না।
আমরা চাই—জবাবদিহি হোক। চাই—প্রকাশ্যে ন্যায়বিচার।
যেদিন সত্যের সামনে নত হবে শক্তির আসন, সেদিনই হবে আমাদের বিজয়।
এই প্রতিবাদ থামবে না।
এই আগুন নিভবে না—যতক্ষণ না সত্য পাবে আলো, অন্যায় পাবে জবাব।
আমরা সাংবাদিক মরতে আসিনি
আমরা এসেছি রক্ত দিয়ে ইতিহাস লিখতে,
আসছি প্রতিবাদের আগুনে—জ্বালাতে অন্যায়,
কর্পুরের মতো, চিরতরে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews