1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

গাইবান্ধা সুুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অবসর প্রাপ্ত আয়া বিভিন্ন কাজে ব্যবহার করছে প্রসূতি ওয়ার্ড

ফিরোজ কবির
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১৮৯ Time View

গাইবান্ধা সুুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অবসর প্রাপ্ত আয়া বিভিন্ন কাজে ব্যবহার করছে প্রসূতি ওয়ার্ড

 

 

মোঃ ফিরোজ কবির

 

গাইবান্ধা

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ বছর পুর্বে অবসর নেয়া এক আয়া গোপনে প্রসূতি ওয়ার্ড ব্যবহার করে ডিএনসি, এম আর ও ডেলিভারি করে আসতেছেন। অবসর প্রাপ্ত আয়া মাহাফুজা বেগম (মালতী) উপজেলার পৌরসভা ৩ নং ওয়ার্ডের আলম মন্ডলের স্ত্রী।

 

ঘটনা সূত্রে জানা যায়, মাহাফুজা বেগম (মালতী) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০২১ সালে অবসর নেন। দীর্ঘদিন এই হাসপাতালে আয়া পদে চাকরি করায় অনেকের সাথে পরিচিত হয়। সেই সুবাদে বিভিন্ন রোগী তার কাছে পরামর্শ নিতো এবং মাঝে মাঝে রাতে এসে ডিএনসি,এম আর ও ডেলিভারি করেন নিজেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাতের বেলা সেই অবসর প্রাপ্ত আয়া প্রসূতি ওয়ার্ডে একজন গর্ভকালিন মহিলাকে চেকাপ করতেছে। সেখানে হাসপাতালের কোনো নার্স ও ডাক্তার নেই। পরে দায়িত্বপ্রাপ্ত নার্সদের কাছে প্রসূতি ওয়ার্ড ব্যবহারের বিষয় জানতে চাইলে তারা কিছুই জানেনা বলে জানান। পরে প্রসূতি ওয়ার্ডে ছুটে যান এবং তাকে জিজ্ঞাসা করেন।

এসময় অবসর প্রাপ্ত আয়া মাহফুজা বেগম (মালতী) কে বলেন, আমি প্রায় সময় হাসপাতালে এসে রোগীদের চেকাআপ করে ডেরিভারি করি এবং ডিএনসি, এম আর বিষয় জানতে চাইলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

 

সেই সময় দায়িত্বে থাকা আবাসিক মেডিকেল অফিসার এনামুল হক জানান, ভর্তি না থাকা কোনো রোগীকে প্রসূতি ওয়ার্ডে নিয়ে যাওয়া একটি অপরাধ।

 

উপজেলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়্যিদ মুহাম্মদ আমরুল্লাহ জানান, যদি কোনো অবসর প্রাপ্ত আয়া গোপনে প্রসূতি ওয়ার্ড ব্যবহার করেন সেটি তিনি অপরাধ করেছেন। হাসপাতালে এতো জন ডাক্তার নার্স থাকতে অবসর প্রাপ্ত আয়ার কোনো দরকার নেই। তারপর ও আমি তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews