1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

রংপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

রিয়াজুল হক সাগর, রংপুর
  • Update Time : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

রংপুরে সাপের কামড়ে যুবকের মৃত্যু

 

রংপুর নগরীতে বিষাক্ত সাপের কামড়ে মামুনুর রশীদ মামুন (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে নগরীর তাজহাট থানাধীন আরাজী তামপাট এলাকায় ঘটে। সে ওই এলাকার আব্দুর রশিদের ছেলে। তিনি পিতা-মাতা, ভাই বোন, স্ত্রী ও এক মেয়েসহ আত্বীয়-স্বজন এবং শুভাকাংঙ্খী রেখে গেছেন।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানাগেছে, শুক্রবার সন্ধ্যায় আরাজী তামপাট এলাকায় রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে বিষাক্ত সাপ মামুনকে ছোবল দেয়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। রাতে মাহগিঞ্জ এলাকায় এক চিকিৎসকের কাছে সে চিকিৎসা নেয়। পরে তার আবস্থার আবনতি ঘটলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর অসুস্থ অবস্তায় সে রাত ১টায় মৃত্যু বরণ করেন। রোববার বাদ জোহর স্থানীয় পুরাতন জামে মসজিদ মাঠে জানাযা শেষে সমাজিক কবরস্থানে তাকে  দাফন করা হয়। এসময় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক মানুষজন উপস্থিত ছিলেন।

 

এদিকে সকলের সুপরিচিত মামুনুর রশীদ মামুন মৃত্যুর আগ মুর্হুত পর্যন্ত স্থানীয় আরাজী তামপাট পুরাতন মসজিদ কমিটি সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের  সাথে জড়িত ছিলেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews