1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়ায় হবু বরের সাথে কথা বলার পর ঘরে মিলল স্কুল ছাত্রীর লাশ

রিয়াজুল হক সাগর, রংপুর
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৩২৩ Time View

কাউনিয়ায় হবু বরের সাথে কথা বলার পর ঘরে মিলল স্কুল ছাত্রীর লাশ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় বসত বাড়ির ঘর থেকে সুমাইয়া আকতার সোমা (১৭) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগষ্ট) সন্ধায় উপজেলার হারাগাছ পৌর এলাকার প্রামানিকপাড়া ভেল্লুটারী গ্রাম থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়।

সুমাইয়া আকতার সোমা ওই গ্রামের টুটুল মিয়া মেয়ে এবং ধুমেরকুটি হায়দারীয়া মাদ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

নিহত সুমাইয়ার পরিবার ও স্বজনা জানান, এক বছর ধরে হারাগাছ পৌর এলাকার প্রামানিকপাড়া ভেল্লুটারী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে হৃদয় মিয়া (২২) সঙ্গে সুমাইয়া আকতার সোমার প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। গত বৃহস্পতিবার (১৭ আগষ্ট) দিনগত রাতে স্থানীয় নিকাহনামা রেজিষ্ট্রারের বাড়ীতে হৃদয় ও সুমাইয়ার বিয়ে রেজিষ্ট্রারী হয়। সে সময় হৃদয়ের ভগ্নিপতি উপস্থিত ছিল। বিয়ে রেজিষ্ট্রারীর পর হবু বর হৃদয় কনের বাড়ীতে যাতায়াত করে। মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে সুমাইয়াকে ফোন করে হৃদয়। দুইজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। হৃদয়ের সঙ্গে কথা বলার পর সুমাইয়া মনমরা হয়ে ফোন রেখে বাড়ীর বাহিরে বের হয়। এরপর বিকেলে ঘরের ভিতরে ধর্ণায় সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার মা। চিৎকারে আশপাশের লোকজন এসে সুমাইয়ার মরদেহ নিচে নামায়।

নিহত সুমাইয়ার মা মনিরা বেগম বলেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। সে সকাল থেকে হাসি খুশি ছিল। দুপুরে হৃদয়ের সাথে কথা বলার পর মেয়েটার হাসি মুখখান কেমন যানি হয়ে যায়। হৃদয়ের এমন কিছু কথা বলেছে মেয়েটা মানসিকভাবে আঘাতগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে। এরজন্য হৃদয় এবং তার বাবা মা ও পরিবারের লোকজন দায়ী। তারা বিয়ে অস্বীকার করতে হৃদয়কে চাপ দিত। আমার মেয়ে মরে গেছে, আমি এদের দৃষ্ঠান্তমূলক বিচার চাই।

নিহত সুমাইয়ার পিতা টুটুল মিয়া বলেন, নিকাহনামায় বিয়ে রেজিষ্ট্রারী হলেও ছেলের পরিবার যৌতুক এবং স্বর্ণালঙ্কার ছাড়া মেয়েকে ঘরে তুলবে না বলে জানিয়েছিল। পারিবারিক চাপে হৃদয় ফোনে মেয়েকে ভয়ভীতি ও আজেবাজে কথা বলায় মেয়েটা আমার না ফেরার দেশে চলে গেল। আমি এদের দৃষ্ঠান্তমূলক বিচার চাই।

তিনি বলেন, মঙ্গলবার রাতে থানা পুলিশকে সবকিছু বলেছিলাম। কিন্তু থানা পুলিশ অপমৃত্যু মামলার কাগজে আমার স্বাক্ষর নেয়।

হারাগাছ পৌরসভার কাউন্সিলর মাসুদার রহমান বলেন, শুনেছি ছেলে ও মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ছেলের পরিবার বিষয়টি মেনে না নেয়ায় মেয়েটি আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছে।

হারাগাছ থানা উপ-পরির্দশক (এসআই) কমল মোহন্ত জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মেয়েটির লাশ উদ্ধার করি। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এসআই কমল মোহন্ত বলেন, নিহতের পরিবার, স্বজন এবং আশপাশের লোকজনের ভাষ্য মতে মেয়েটি মানসিক ক্ষতিগ্রস্থ হয়ে আত্মহত্যা করতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজ্জামেল হক বলেন, ওই কিশোরীর আত্মহত্যায় কারো প্ররোচনা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্য মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews