1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শনিবার, ০২ মে ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার

নীলফামারীতে ২ মাথা বিশিষ্ট শিশু জন্ম

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ৬১৭ Time View

 

 

তপন দাস,নীলফামারী প্রতিনিধিঃ

 

নীলফামারীর ডোমারে দুই মাথা নিয়ে একটি ছেলেশিশু জন্ম নিয়েছে। বুধবার (১২ জুলাই) রাত ৮টা ৪৫ মিনিটে শিশুটির জন্ম হয় ডোমার ডক্টরস্ ক্লিনিকে।

 

অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া শিশু ও তার মা সুস্থ আছেন। তবে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, নীলফামারীর ডোমারে আশিকুর-ফারজানা দম্পতির কোলে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট এক নবজাতকের জন্ম হয়েছে। ওই দম্পতি ডোমার পৌরসভার পূর্ব চিকনমাটি ডাঙ্গাপাড়া গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।

 

পরিবারের লোকজন জানান, ডক্টরস ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বর্তমানে শিশুটিকে অক্সিজেন দেওয়া হয়েছে।

 

শিশুটির পরিবারের লোকজন আরো জানান, ডোমারের একটি ক্লিনিকে পরীক্ষা করে জানতে পারি তার গর্ভে দুই মাথা বিশিষ্ট একটি সন্তান রয়েছে। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বুধবার সন্ধ্যায় ডোমার ডক্টরস ক্লিনিকে নিয়ে আসি। সেখানে সিজারের মাধ্যমে দুই মাথা বিশিষ্ট নবজাতক শিশুটি জন্ম দেয়। নবজাতক ও তার মা সুস্থ রয়েছেন।

 

এ বিষয়ে গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডা. ফারজানা আক্তার বলেন, কনজয়েন টুইন এর কারণে এমন বাচ্চা ভূমিষ্ট হয়। বাচ্চা জমজ থাকার কারণে গর্ভে দেহ এক থাকলেও মাথা আলাদা হয়। এ বাচ্চাগুলোর জন্য জটিল অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কিন্তু আমাদের দেশে এগুলো সম্ভব হয় না। তাই বাচ্চাগুলো বেঁচে থাকার আশষ্কা কম থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews