1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

টাকা লেনদেনের ভিডিও ফাঁস, এসআই মানিক ক্লোজড

দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার
  • Update Time : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ২০৩ Time View

গাইবান্ধা সদর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মানিক রানার টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় ওই এসআইকে ক্লোজড করা হয়েছে।
রোববার(২৫ জুন) রাতে সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টাকা লেনদেনের ঘটনায় গাইবান্ধা সদর থানার এসআই মানিক রানাকে ক্লোডজ করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে গত ১৮ জুন একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
ওই ভিডিওতে দেখা যায়, সদর থানার এসআই মানিক রানা দ্রুত পায়ে হেঁটে থানার এসআইদের অফিস  কক্ষে প্রবেশ করছেন। পরে নির্ধারিত একটি টেবিলের চেয়ারে বসে প্রথম দফায় টাকা নিয়ে আবারও দাবি করলে এদিক ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় টাকা নিয়ে তার বুক পকেটে রাখে এবং পাশে যার নিকট থেকে টাকা গ্রহণ করেন তাকে হাত দিয়ে ইশারা করে চেয়ার থেকে উঠে যান। তবে কার কাছ থেকে কী কারণে তিনি টাকা নিয়েছেন বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।
উল্লেখ্য, এসআই মানিক রানা গাইবান্ধার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ থানায় দায়িত্ব পালনকালে একাধিক ব্যক্তি তার বিরুদ্ধে টাকা নেওয়ার মৌখিক অভিযোগ করেছিলো। মানিক রানা বিগত তিন মাস ধরে গাইবান্ধা সদর থানায় কর্মরত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews