1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

পলাশবাড়ীর কিশোরগাড়ীতে খেয়া ঘাটের ইজারা ছাড়াই টোল আদায়, লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

মিলন মন্ডল, পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ২৫১ Time View

 

 

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা ঋষির ঘাট ইজারা ছাড়াই টোল আদায়ের অভিযোগ উঠেছে। পৃর্বের ইজারাদার মন্টু মাঝি ও তার ভাই স্বাধীন ঘাটটি ম‍্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে চালাচ্ছেন। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে ওই খেয়াঘাট চালছে । পারাপারে অতিরিক্ত অর্থও নেওয়া হচ্ছে বলে জানান তারা। তবে প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও চেয়ারম্যান কিংবা কর্তৃপক্ষ কোন ব‍্যবস্থা গ্রহণ করেননি। তাদের দাবী ঘাটটির মালিকানা জেলা পরিষদ নিলে সরকারের রাজস্ব বাড়বে লাখ লাখ টাকা।

বতর্মান কিশোরগাড়ী ইউনিয়নের হাজীর ঘাট ও ঋষির ঘাট দুটি খুবই প্রচলিত। ঘাট দুটি দিয়ে প্রতিদিন হাজার থেকে বারো’শ মানুষসহ বিভিন্ন ছোট যানবাহন পারাপার হয়ে থাকে। ঘাট দুটি দিয়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট,রংপুর জেলার পীরগঞ্জ,গাইবান্ধা জেলার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলার মানুষ যাতায়াত করে। এবং তাদের কৃষি পণ‍্য আনা-নেওয়াসহ হাট-বাজারগুলোতে বিক্রি করে থাকে।

কিছু দিন আগেও চেয়ারম্যান গ্রাম পুলিশ দিয়ে ঋষির ঘাটের টোল আদায় করেছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে পৃর্বের ইজারাদার মন্টু মাঝি ও তার ভাই স্বাধীনের সঙ্গে সমঝোতায় ১৬ হাজার টাকার ডিসিআর কেটে দেওয়ার কথা বলে টাকা নিয়ে ডিসিআর কেটে দেননি বলে ৭ জুন সরেজমিনে গেলে স্বাধীন মাঝি জানান ।
একই অবস্থা হাজীর ঘাটেও। এখানে পাতানো লোক দাঁড় করিয়ে দিয়ে তিন লাখ টাকার ঘাট আশরাফ আলী ডনকে মাত্র ১৯ হাজার টাকায় দেওয়া হয়েছে।

কিশোরগাড়ী ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ এ ঘাট দুটি জেলা পরিষদের আওতায় থাকলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব পেত।
জেলা পরিষদ সূত্রে জানা যায়, ২০ হাজার টাকা পযর্ন্ত খেয়াঘাট ইউনিয়ন পরিষদ ইজারা দিতে পারবে। এর বেশি হলে জেলা পরিষদের কাছে মালিকানা হস্তান্তর করতে হবে।

ইউনিয়ন পরিষদের বাসিন্দা অনেকেই বলেন, প্রতিদিনj খেয়াঘাট দুটি দিয়ে পারাপার হয়ে বিভিন্ন উপজেলায় ১০ থেকে ২০ টাকা টোল দিতে হয়। মোটরসাইকেল পার করতে মানুষসহ ২০ টাকা লাগে। এসব খেয়াঘাটে প্রতিদিন হাজারেরও বেশি মানুষ পারাপার হন।

ঋষির ঘাটের পৃর্বের ইজারাদার এবং বতর্মানে সমঝোতার চুক্তিতে ঘাট ইজারাদার স্বাধীন মাঝি জানান, ম‍্যানেজ প্রক্রিয়ার মাধ্যমে মোটা অংকের টাকার বিনিময়ে ঘাট ইজারা নিয়েছি।

কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক জানান, আমার টাকা পয়সার প্রতি লোভ নেই। ঘাট কি হয় হোক! সরকার রাজস্ব হারাচ্ছেন এমন প্রশ্ন করলে চেয়ারম্যান চুপ থাকেন?পরে বলেন,ডাককারী না থাকলে আমার কি করার আছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন,ওই এলাকার মানুষ কেউ যদি আমার বরাবরে অভিযোগ দেন,তবে বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব‍্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews