1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

ফুলবাড়ীতে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন 

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ জুন, ২০২৩
  • ৩৫৬ Time View
ফুলবাড়ীতে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন
দিনাজপুরের ফুলবাড়ীতে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্ত্বরে প্রধান অতিথি হিসেবে জয় সেট সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এম.পি।
এসময় তিনি বলেন, আগামী ২০২৫ সালের মধ্যে তিনটি ধাপে দেশে ৫৫৫টি “জয় সেট সেন্টার” প্রতিষ্ঠা করা হবে। এ সেন্টার সমূহ উপজেলা সদরের হাব হিসেবে গড়ে উঠবে। এই জয় সেট সেন্টারে প্রশিক্ষণ দিয়ে ফুলবাড়ী উপজেলার হাজার হাজার ছেলে-মেয়ে দক্ষ মানব সম্পদ তৈরি হবে।
তারা ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পরবে। তিনি বলেন, গত ১৩ বছরে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, আধুনিক বাংলাদেশের স্থপতি, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে এবং ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্তাবধায়নে আমরা ডিজিটাল বাংলাদেশ সফল ভাবে বাস্তবায়ন করেছি।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী সার্কেল এবং সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাফর আরিফ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. মিজানুর রহমান, উপজেলা সহকারী প্রগ্রাম অফিসার (আইসিটি) মোছা. তাছলিমা খাতুন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আশ্রাফুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews