1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুরঃ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৬২ Time View

গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর গ্রেফতার
রিয়াজুল হক সাগর,রংপুর ।
রংপুরের কাউনিয়ায় গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণচেষ্টার অভিযোগে চাচা শ্বশুর ফারুক হোসেনকে (৪৫) গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বুধবার (১০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরহাদ মন্ডল।
এর আগে, সোমবার (৮ মে) বিকেলে উপজেলার শহীদবাগ ইউনিয়নে রামকৃষ্ণপুর গ্রামে ঘটনাটি ঘটে।
আটক ফারুক হোসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভবিষু গ্রামের মৃত জাফর উদ্দিনের ছেলে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকেলে ভুক্তভোগীর বসত বাড়ির পাশে মজিদুল ইসলামের ভুট্টার জমিতে ভুট্টার পাতা তুলতে গেলে চাচা শ্বশুর ফারুক হোসেন পেছন থেকে এসে জড়িয়ে ধরে ওই গৃহবধুর স্পর্শকাতর বিভিন্ন স্থানে হাত দেয়। সেই সঙ্গে জোরপূর্বক ভুট্টা ক্ষেতে শোয়ানোর চেষ্টা করে এবং পরনের কাপড় বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে। এসময় গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন আসলে চাচা শ্বশুর পালিয়ে যায়।
এ ঘটনায় সোমবার রাতেই ভুক্তভোগী বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফরহাদ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে সোমবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews