1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ রংপুর একটি সম্ভাবনাময় অঞ্চল জনসভায় তারেক রহমান : রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে তারেক রহমান, গণভোটে ‘হ্যাঁ তারেক জিয়াকে বরণ করতে রংপুর প্রস্তুত নির্বাচনী প্রচারণার সময় বিভিন্ন স্থানে নারীদের হেনস্থার অভিযোগ: আখতার নীলফামারীতে বিএনপি ত্যাগ করে জামায়াতে অর্ধশতাধিক নেতাকর্মীর যোগদান শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

সুবর্ণচরে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ

রাশেদুল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১ Time View

রাশেদুল ইসলাম

নোয়াখালী-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এমপির পক্ষে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের হাজী কোব্বাত মালাদারে গো বাড়িতে এমন উঠান বৈঠকের আয়োজন করেন ৭নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
এতে ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন নুর নবীর সভাপতিত্বে ও সাবেক নোয়াখালী জেলা ছাত্রদল নেতা তানভীর মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ শাহাজাহান এমপির মেয়ে ডা. ফাহমিদা পদ্ম মৌসুমি।
এই সময় ডা. ফাহমিদা বলেন- আপনারা আমার বাবা শাহাজাহান সাহেব কে ধানের শীষ মার্কার ভোট দিয়ে জয়যুক্ত করুন।আপনাদের সমস্যার কথা আমি শুনেছি।এই এলাকার মানুষের সর্বপ্রথম সমস্যা জমি নিয়ে তা আমরা নির্বাচিত হলে আমার বাবা সমাধা করবে।
আরেক টা কথা বলে রাখি আমার বাবার নিকট কোনো সন্ত্রাসীদের ঠাঁই নেই।যদি আমাদের দলের কেউই আপনাদের সাথে কোনো কিছু করে আপনারা আমার বাবাকে জানাবেন। তিনি সব সময় চরের মানুষের কথা শুনেন।আপনারা সরাসরি ওনাকে না জানাতে পারলে ও আমার বাবার রাজনৈতিক সহযোদ্ধাদের কে জানাতে পারেন তারা আমার বাবাকে জানাবে।
তিনি আরো বলেন – আপনারা বেশিরভাগই কৃষক পরিবারের। আপনাদের আয় মধ্যম তাই আমাদের বিএনপির সরকার নির্বাচিত হলে আপনাদের জন্য ফ্যামিলি কার্ড ও আপনাদের পুরুষদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা রয়েছে এতে করে আপনারা স্বাচ্ছন্দে দিন কাটাতে পারবেন।তাই সকলের নিকট অনুরোধ আমার বাবা শাহাজাহান সাহেব কে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এসময় সাবেক নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু,সুবর্ণচর উপজেলা কৃষক দলের মোঃ শাহাদাত হোসেন, উপজেলা মৎসজীবিদলের সদস্য সচিব মোঃ সাহাব উদ্দিন, উপজেলা কৃষক দলের সহ সভাপতি বেলাল উদ্দিন, উপজেলা যুবদলের সদস্য ইব্রাহিম,মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব ইব্রাহিম মেম্বার, জামাল মেম্বার,৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফোরকান উদ্দিন মিন্টু, সহ জেলা উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews