1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ৪৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক:

সুন্দরগঞ্জের উন্নয়নের রূপকার ও সাবেক সংসদ সদস্য মরহুম মাওলানা আব্দুল আজিজ সাহেবের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে মীরগঞ্জ বালাপাড়া কাওছারিয়া মসজিদের উন্নয়নে মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশন, সুন্দরগঞ্জ, গাইবান্ধার উদ্যোগে এ দোয়া ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মরহুম মাওলানা আব্দুল আজিজ সাহেবের বিদেহী আত্মার শান্তি, রূহের মাগফিরাত এবং জান্নাতুল ফেরদৌস কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহারের জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
এ সময় বক্তারা মরহুম মাওলানা আব্দুল আজিজ সাহেবের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বলেন, তিনি আজীবন সুন্দরগঞ্জের মানুষের সার্বিক কল্যাণে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। শিক্ষা বিস্তার, ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তোলা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল আজিজ ফাউন্ডেশনের উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র নুরুন্নবী প্রামানিক সাজু, ফাউন্ডেশনের সভাপতি মাহমুদ হাসান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, অফিস সম্পাদক আরাফাত রহমান, সমাজসেবা সম্পাদক মুজাহিদ, ছাত্রকল্যাণ সম্পাদক মিজানুর রহমানসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা আরও বলেন, মরহুম মাওলানা আব্দুল আজিজ সাহেবের আদর্শ ও জনকল্যাণমূলক চিন্তাধারাকে ধারণ করে ভবিষ্যতেও ফাউন্ডেশনের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews