1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

সুপার সাইক্লোন হিসেবে মোখা আঘাত হানার সম্ভাবনা

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দিনাজ
  • Update Time : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ২৪২ Time View

সুপার সাইক্লোন হিসেবে মোখা আঘাত হানার সম্ভাবনা

এম,ডি রেজওয়ান আলী বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি আজ প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’য় রূপ নেবে বলে জানিয়েছেন আবহাওয়া বিশ্লেষকগণ। যদি দিক না বদলায় তবে আগামী রবিবার রাতের কোনো এক সময় কক্সবাজার ও মিয়ানমার উপকূলের ভূভাগে আঘাত করার সম্ভাবনা রয়েছে মোখা। এবিষয়ে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে ঘূর্ণিঝড় মোখার অগ্রভাগ ১৪ মে সকাল ৬ টার পর থেকে দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম বিভাগের উপকূলে আঘাত করার আশঙ্কার করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ও পিছনের অংশ সন্ধ্যা থেকে সোমবার ভোর পর্যন্ত উপকূল অতিক্রম করার আশঙ্কা রয়েছে। মোখা চট্টগ্রাম,কক্সবাজার ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপর দিয়ে স্থল ভাগে আঘাত করার সর্বোচ্চ সম্ভাবনার কথা মডেলগুলো নির্দেশ করছে। স্থল ভাগে আঘাতের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১৩০ থেকে ১৫০ কিলোমিটার। এবিষয়ে ভারতের আবহাওয়া অধিদপ্তরের সবশেষ বুলেটিন অনুযায়ী,বাংলাদেশ বা মিয়ানমার উপকূলে আঘাত হানতে পারে। মে মাসে তৈরি হওয়া অতীত ঘূর্ণিঝড়গুলোর মতোই মোখা শক্তিশালী হওয়াটাই স্বাভাবিক। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো.এনামুর রহমান বলেছেন,আগামী শনিবার সন্ধ্যার পর থেকে রবিবার ভোরের মধ্যে ঘূর্ণিঝড় ‘মোখা’ আঘাত হানতে পারে। আর এটি হতে পারে ‘সুপার সাইক্লোন’।বুধবার বিকেলে এক ব্রিফিংয়ে একথা বলেন প্রতিমন্ত্রী এনামুর রহমান। উক্ত বিষয়ে স্হানীয় সারা দেশের সাথে বিরামপুর উপজেলায় বসবাসরত জনসাধারণ আতংকে রয়েছে বলে তাদের মন্তব্য প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews