1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

সুন্দরগঞ্জে ৫,০৩০ কৃষকের হাতে বিনামূল্যে বীজ-সার ও ৪৮০ জনকে নারিকেল চারা বিতরণ

স্টাফ রিপোর্টার: মোঃ দেলোয়ার হোসাইন
  • Update Time : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৫৫০ Time View

স্টাফ রিপোর্টার: মোঃ দেলোয়ার হোসাইন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নারিকেলের চারা বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ কৃষকদের কৃষিকাজে উৎসাহ প্রদান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির এবং সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদেক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম সরকার মঞ্জু ও উপজেলা বিএনপির কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, উপজেলার ৫,০৩০ জন কৃষকের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এছাড়াও ৪৮০ জন কৃষকের মাঝে নারিকেলের চারা বিতরণ করা হয়।
এই উপকরণ পেয়ে খুশি কৃষকরা জানান, সময়মতো এই সহযোগিতা তাঁদের জন্য বড় আশীর্বাদ। এতে করে তাঁদের চাষাবাদে গতি আসবে এবং ফলনও হবে আশানুরূপ।

উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই চাষাবাদ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews