1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

সুন্দরগঞ্জে ৩০০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১০৬ Time View
  • নিজস্ব প্রতিবেদক:

গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুন্দরগঞ্জ উপজেলা শাখা। শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় উপজেলা অডিটোরিয়াম হল রুমে আয়োজন করা হয় এ অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রশিবির সভাপতি মোঃ সোহান ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রশিবির রংপুর মহানগর সভাপতি ও গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির, ২৯ গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াত সমর্থিত এমপি প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান। প্রধান আলোচক ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সাইদুল ইসলাম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন—
“আজকের এই অর্জনই শেষ নয়, বরং এটি আরও বড় সাফল্যের দ্বার উন্মোচন করবে। একাডেমিক জীবনের পাশাপাশি পরকালীন জীবনের সফলতার জন্যও সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। মেধাকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।”
প্রধান আলোচক মোঃ সাইদুল ইসলাম বলেন—
“দেশ ও জাতির উন্নয়নে মেধাবীদের এগিয়ে আসতে হবে। সততা, দক্ষতা ও দেশপ্রেমিক চেতনার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ শাখার সভাপতি ডা. মোহাম্মদ শাওন, গাইবান্ধা জেলা ছাত্রশিবির সভাপতি ফেরদৌস সরকার রুম্মান, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মোঃ সামিউল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মোঃ মাহমুদ হাসান প্রমুখ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী আমির অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, প্রচার সম্পাদক সরকার হাসেমুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ৩০০ শিক্ষার্থীকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় অভিভাবক ও শিক্ষার্থীরা ছাত্রশিবিরের শিক্ষার্থী-বান্ধব এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং এমন মোটিভেশনাল আয়োজন অন্যান্য ছাত্র সংগঠনগুলোরও গ্রহণ করা উচিত বলে মত দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews