1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জে মেধাবী ৩০ শিক্ষার্থীকে সংবর্ধনা, আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৭২ Time View

নিজস্ব প্রতিবেদক,

গাইবান্ধার সুন্দরগঞ্জে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শ্রেষ্ঠ ফল অর্জনকারী ৩০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। “আজকের মেধাবীরাই আগামী দিনের পথপ্রদর্শক” — এই প্রতিপাদ্যে বুধবার (২৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের যৌথ ব্যবস্থাপনায় এবং পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (SEDP) এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এইচ. এম. মাহাবুব ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোস্তাফিজুর রহমান আখন্দ, প্রধান শিক্ষক, আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
মো. আকমল হোসেন, সহকারী বিদ্যালয় পরিদর্শক
বেলাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার
মাহবুব আলম, অধ্যক্ষ, ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজ
এম মাহফুজার রহমান লেলিন, প্রধান শিক্ষক, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়
মাওলানা ইয়াকুব আলী, সুপার, খানাবাড়ী দাখিল মাদরাসা
আব্দুল গফফার, সভাপতি, খানাবাড়ী দাখিল মাদরাসা ম্যানেজিং কমিটি
আব্দুস সাত্তার, অভিভাবক প্রতিনিধি
অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করেন আয়শা সিদ্দিকা ও সাইফুল ইসলাম স্বাধীন। তারা বলেন, “এই স্বীকৃতি আমাদের এগিয়ে যাওয়ার পথে নতুন প্রেরণা হয়ে থাকবে।”
এবারের সংবর্ধনায় এসএসসি পর্যায়ের ১৬ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের ১৪ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
বক্তারা বলেন, “এই সম্মাননা শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের জন্য গর্বের বিষয়। এ ধরনের প্রণোদনা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।”
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বেলাল হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews