1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

নতুন ফসল বাজারে আসলে আলু ও পেঁয়াজের দাম কমবে না:রংপুরে  বাণিজ্যমন্ত্রী

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৮১৮ Time View

নতুন ফসল বাজারে আসলে আলু ও পেঁয়াজের দাম কমবে :রংপুরে বাণিজ্যমন্ত্রী

 

রিয়াজুল হক সাগর,রংপুর প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, নতুন ফসল ঘরে উঠা না পর্যন্ত আলু ও পেঁয়াজের দাম কমবে না। আলু চাহিদার তুলনায় সরবরাহের হিসাবে বড় ধরনের ফারাক রয়েছে। অপরদিকে ভারত ৪০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ায় পেঁয়াজের দাম কমছে না। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে নগরীর ধাপ সাগরপাড়া বাসভবন প্রাঙ্গনে ছয় দিনের সফরে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বাণিজ্য মন্ত্রী বলেন, চাহিদার চেয়ে আলু বেশি উৎপাদন হলেও তা হয়তো অন্য কাজে ব্যবহার করা হচ্ছে। আমরা চেষ্টা করেছিলাম যেন ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি হয়, কিন্তু ঢাকার মার্কেটে এখনও ৪২ থেকে ৪৩ টাকায় আলু বিক্রি হচ্ছে। নতুন আলু না উঠা পর্যন্ত যেন দাম সহনীয় মাত্রায় থাকে সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আলু হিমাগারে মজুদ রয়েছে কি না তা দেখা হচ্ছে। আগামী মাসে নতুন আলু উঠলে দাম কমে যাবে বলে আশা করছি।

তিনি বলেন, পেঁয়াজের দাম সরকার নির্ধারণ করে দিয়েছে। কিন্তু ভারত ৪০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ায় পেঁয়াজের দাম কমছে না। ভারতের পেঁয়াজ যখন ঢাকায় এসে পৌঁছাচ্ছে তখন সেটি ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অপরদিকে আমাদের সারা বছর শতকরা ২০ ভাগ পেঁয়াজ ঘাটতি থাকে। এ বছর পেঁয়াজ উৎপাদনের সময় আমদানী বন্ধ রাখা হয়েছিল। ফলে পেঁয়াজের উপর এখন টান পড়েছে।

টিপু মুনশি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে সারা বছরই পরীক্ষা লেগে থাকে। ফলে মেলা হলে শিক্ষার্থীদের উপর এর কিছুটা প্রভাব পড়ে। নভেম্বরে বার্ষিক পরীক্ষা হবে আবার ফেব্রুয়ারীতে এইচএসসি পরীক্ষা শুরু হবে। আমাদের সার্বিক ভাবে ব্যালেন্স করেই চলতে হবে। বাণিজ্য মেলায় বাণিজ্য কতখানি হয় জানি না তবে সাধারণ মানুষের রিলাক্স করতে আসেন মেলায়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি, আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান তুহিনসহ অন্যরা

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews