1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

সুন্দরগঞ্জে মসজিদ ডট লাইফের অনন্য উদ্যোগ: দরিদ্র কৃষককে সুদমুক্ত ৫০ হাজার টাকা গরু ঋণ

স্টাফ রিপোর্টার- মোঃ দেলোয়ার হোসাইন
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৫০ Time View

স্টাফ রিপোর্টার- মোঃ দেলোয়ার হোসাইন

আলহামদুলিল্লাহ! মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা— সেই আদর্শকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে বাস্তবায়ন হলো এক উজ্জ্বল মানবিক দৃষ্টান্ত।

গতকাল শুক্রবার (জুমার নামাজের পর) মসজিদভিত্তিক সামাজিক উন্নয়ন সংগঠন মসজিদ ডট লাইফ-এর গরু ঋণ প্রকল্প এর আওতায় ১১৪০ নম্বর মডেল ব্রাঞ্চ – চাচিয়া মীরগঞ্জ বাইতুন্নুর জামে মসজিদ এর পক্ষ থেকে একজন দরিদ্র কৃষক মোঃ আফছার আলী-কে ৫০,০০০ টাকা সুদমুক্ত ঋণ (করর্জে হাসনা) প্রদান করা হয়।

ঋণের উদ্দেশ্য: আসন্ন কোরবানির ঈদের জন্য একটি গরু ক্রয়
ঋণগ্রহীতা: মোঃ আফছার আলী, স্থানীয় একজন অসচ্ছল কৃষক

ঋণগ্রহীতা আফছার আলী জানান, অর্থের অভাবে গত কয়েক বছর ধরে কুরবানির ইচ্ছা পূরণ করতে পারেননি। এবার এই সহায়তা পেয়ে তিনি একটি গরু কিনে পালন করবেন এবং ইনশাআল্লাহ ঈদের আগে উক্ত ঋণের টাকা সম্পূর্ণরূপে মসজিদে ফেরত দেবেন।

এই মহতী উদ্যোগে উপস্থিত ছিলেন— মসজিদের ইমাম ও মুসল্লিবৃন্দ,১১৪০ নম্বর ব্রাঞ্চের স্বেচ্ছাসেবক টিম,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা সকলেই দোয়া করেন যেন আল্লাহ দাতাগণের দান কবুল করেন এবং এই প্রকল্প আরও ছড়িয়ে পড়ে দেশের সর্বত্র। দানকারীগণ যেমন পরকালের সওয়াবে ধন্য হবেন, তেমনি উপকারভোগীরা স্বাবলম্বী হয়ে সমাজে সম্মানজনক অবস্থানে আসতে পারবেন।

” মসজিদ ডট লাইফ” এর এমন প্রকল্প সামাজিক সমবেদনা, ইসলামী মূল্যবোধ এবং টেকসই সহায়তার এক চমৎকার মডেল।

বিস্তারিত জানতে ভিজিট করুন: www.masjid.life

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews