1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

সুন্দরগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৪৪৪ Time View

 

নিজস্ব প্রতিবেদক:

‘জীবনব্যাপী ডায়াবেটিস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথ উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আতিয়ার রহমান সোহাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ডেন্টাল সার্জন ডা. সাকিব খন্দকার, সিনিয়র নার্স মো. ফজলুল হক সরকার, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, নার্স আল্পনা দত্ত, ফার্মাসিস্ট মো. মোফাখারুল ইসলাম ডলার, স্যানিটারি ইন্সপেক্টর মো. শয়ন মিয়া, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক ইয়াসমিন নাহার এবং ব্র্যাক যক্ষা নিয়ন্ত্রণ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. মুন্না হোসেন।
বক্তারা বলেন, ডায়াবেটিস একটি নীরব ঘাতক ব্যাধি, যার ভয়াবহতা সম্পর্কে এখনো গ্রাম—গঞ্জে অনেকেই সচেতন নন। নিয়মিত পরীক্ষা, সুষম খাদ্যাভ্যাস, শরীরচর্চা এবং অলসতা পরিহার ডায়াবেটিস প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ না হলে হৃদরোগ, কিডনি সমস্যা, স্ট্রোকসহ নানা জটিলতা দেখা দিতে পারে।
ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক ইয়াসমিন নাহার জানান, দূরবর্তী অঞ্চলে ডায়াবেটিস সেবা সহজলভ্য করতে ব্র্যাক নিয়মিত কাজ করে যাচ্ছে। তিনি সবাইকে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর প্রদক্ষিণ করে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও ব্র্যাকের স্বাস্থ্যকর্মীরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews