1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

সুন্দরগঞ্জে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠিত

দেলোয়ার হোসাইন শাকিল : নিজস্ব প্রতিবেদক 
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৩৯ Time View

দেলোয়ার হোসাইন শাকিল : নিজস্ব প্রতিবেদক 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির উদ্যোগে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫) বিকেল ৫টায় পুটিমারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ বাবুল আহমেদ, আহ্বায়ক, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাহমুদুল ইসলাম প্রামাণিক, সদস্য সচিব, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এইচ. এম. নাজমুল হুদা, আহ্বায়ক, ৩নং তারাপুর ইউনিয়ন বিএনপি এবং অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শাহজাহান কিবরিয়া নয়ন, সদস্য সচিব, ৩নং তারাপুর ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি রুহুল আমিন সরকার, ব্যবস্থাপনা পরিচালক, রুটেক্স গ্রুপ, ঢাকা। তিনি বলেন,
বিএনপির শেকড় দেশের মানুষের অন্তরে প্রোথিত। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। নতুন প্রজন্মকে রাজনৈতিক চেতনায় উদ্বুদ্ধ করে জাতীয়তাবাদী আন্দোলনে সম্পৃক্ত করা এখন সময়ের দাবি।”

 

আয়োজকরা জানান, দলকে আরও সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে এ ধরনের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম সারা ইউনিয়নে অব্যাহত থাকবে। নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি ও উদ্দীপনা সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা-কর্মী ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আসন্ন রাজনৈতিক কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

এছাড়া বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শ ও নির্দেশনা মেনে গণতান্ত্রিক আন্দোলনকে ত্বরান্বিত করার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews