1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস অনুষ্ঠিত

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৪১২ Time View

 

 

 

গাইবান্ধার সুন্দরগঞ্জে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে দক্ষিণ এশিয়ার লৌহ মানব হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় ও শোক পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এর মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। পরে একটি শোক র‍্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।এতে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম সরকার লেবুর সঞ্চালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ শফিউল আলম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ সাজেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মেহেদী মোস্তফা মাসুম, পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল করিম চাঁদ,সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রনজিত বর্মন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ মিজানুর রহমান লিটু উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আশিকুজ্জামান তুহিন। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আহসান আজিজ সরদার মিন্ট, এছাড়াও আওয়ামী লীগ নেতা খালেদ রেজা, শাকিল আহমেদ,মোঃ শাহাদাত হোসেন, এছাড়াও ছাত্রলীগ নেতা মোঃ রতন মিয়া সুমন মিয়া স্বেচ্ছাসেবক লীগ নেতা লিংকন আনসারী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে সালমা ও উপজেলা মহিলা যুবলীগ নেতা আলপনা গোস্বামী,শ্রমিক লীগ নেতা গণেশ শীল প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন ১৫ ই আগস্টের শোককে শক্তিতে পরিণত করে জাতির পিতার স্বপ্ন সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় নিয়ে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা বদ্ধপরিকর। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এদেশে যারা নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চায় তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে। তারা আরো বলেন মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধীদের কাউকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না। শেষে ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এদিকে বিকাল ৫ ঘটিকায় উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে একটি শোকর্্যালি বামনডাঙ্গা বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয। এতে বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শমেস উদ্দিন বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম শহীদ এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা মাসুদা খাজা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রব্বানী আপেল, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালেক ,বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক স্বপন রাম রায়,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আশিকুজ্জামান তুহিন ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সোহানুর রহমান সোহান সহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews