1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন

সুন্দরগঞ্জে ধানের শীষের পক্ষে গণসংযোগে আরেফিন আজিজ সরদার সিন্টু, উন্নয়ন ও জনকল্যাণের প্রতিশ্রুতি

দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার:
  • Update Time : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৪৪৭ Time View

 

দেলোয়ার হোসাইন, স্টাফ রিপোর্টার:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও সৌজন্য সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক মো. আরেফিন আজিজ সরদার সিন্টু।
শনিবার (২৮ জুন) দিনভর তিনি উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা, তৈয়বের মোড়, হাসানগঞ্জ বাজার ও বামনডাঙ্গা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন, নাগরিক সমস্যা এবং আগামী দিনের রাজনৈতিক ভাবনা নিয়ে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন-
মো. আরেফিন আজিজ সরদার সিন্টু উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সুন্দরগঞ্জ পৌরসভার প্রথম প্রশাসক প্রয়াত মো. আজিজার রহমান সরদারের ছেলে। পিতার রাজনৈতিক ঐতিহ্য ও জনপ্রিয়তাকে সঙ্গী করে তিনিও স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করছেন।
গণসংযোগকালে বাজারের ব্যবসায়ী, কৃষক, শিক্ষক, যুবক, বৃদ্ধসহ নানা শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার সঙ্গে মতবিনিময়ে অংশ নেন। তারা স্থানীয় উন্নয়ন ও নাগরিক সমস্যাগুলোর কথা তুলে ধরেন। এতে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় আরেফিন আজিজ সরদার সিন্টু বলেন,
‘সুন্দরগঞ্জ একটি সম্ভাবনাময় জনপদ। এখানকার মানুষ অনেক দিন ধরে সৎ, সাহসী ও জনকল্যাণমুখী নেতৃত্বের অপেক্ষায় আছেন। আমি সেই বিশ্বাস নিয়েই রাজনীতিতে এসেছি। মানুষের ভালোবাসা ও আস্থাই আমার শক্তি। আমি জনগণের সেবক হতে চাই, সুখে-দুঃখে তাদের পাশে থাকতে চাই।’
গণসংযোগের এমন কার্যক্রমে সাধারণ মানুষের মধ্যে আশাবাদ ও আগ্রহ দেখা গেছে। নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের পক্ষে এরই মধ্যে একধরনের উদ্দীপনা ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews