1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

সাংবাদিক শামসুজ্জামানের মুক্তির দাবিতে সাভারে মানববন্ধন

জিয়াউল হক সিদ্দিকী - স্টাফ রিপোর্টারঃ
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৯৩ Time View

 

স্টাফ রিপোর্টার,জেড এইচ সিদ্দিকীঃ

সংবাদ প্রকাশের জেরে সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে গভীর রাতে সাদা পোশাকে তুলে নেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় সাংবাদিকরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৩ টার দিকে সাভারের নবীনগর এলাকায় জাতীয় স্মৃতি সৌধের প্রধান ফটকের সামনে শামসুজ্জামান শামসকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান। মানববন্ধনে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

এ মানববন্ধন থেকে সাংবাদিকরা জানান, সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে রাতের আধারে সাদা পোশাকে একদল আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে যায়। তাকে কেন রাতের আধারে গ্রেপ্তার করতে হবে। তিনি তো পালিয়ে যেতেন না। আমরা এর তিব্র প্রতিবাদ জানাই। সেই সাথে তার নিঃশর্ত মুক্তি চাই। সেই সাথে ডিজিটাল নিরাপত্তা নামক কালো আইন বাতিল করতে হবে।

তারা আরও বলেন, আপনারা জানেন এই শামসের ভাই এসি রবিউল ইসলাম ঢাকার হলি আর্টিজান জঙ্গি হামলায় নিহত হয়েছে। যেখানে এক মায়ের সন্তান দেশের জন্য শহীদ হয়েছে সেখানে অন্য সন্তান দেশের বিরোধী কার্যকালাপ কিভাবে করে। তিনি রাষ্ট্রের ভালোর জন্য কাজ করেন। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি তাকে নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়। তাহলে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সাংবাদিকরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

প্রসঙ্গত, গত ২৬ মার্চ প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনের জেরে গতকাল ভোর চারটার দিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশের আমবাগান এলাকায় শামসুজ্জামানের বাসা থেকে সিআইডির একটি দল তাকে ধরে নিয়ে যায়। এ সময় তারা শামসুজ্জামানের থাকার কক্ষ তল্লাশি করে তাঁর ব্যবহৃত একটি ল্যাপটপ, দুটি মুঠোফোন ও একটি পোর্টেবল হার্ডডিস্ক নিয়ে যান। পরে আজ দুপুরে রমনা থানার এক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে উঠানো হয়। পরে মহামান্য আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews