1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

দেলোয়ার হোসাইন :স্টাফ রিপোর্টার
  • Update Time : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১৭৪ Time View

 

দৈনিক গণজাগরণের সম্পাদক নুরুল ইসলাম রকির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।নরসিংদী প্রেসক্লাব, রাজধানীতে কর্মরত সকল সাংবাদিকের সাথে একাত্মতা প্রকাশ করে এই মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৭১ বাংলা টিভির চেয়ারম্যান এ এইচ এম তারেক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দৈনিক গণজাগরণ’র প্রধান প্রতিবেদক এম এইচ মুন্না, দৈনিক গণজাগরণ’র নিজস্ব প্রতিবেদক পল্টু দাস,সকালের সময়ের বিশেষ প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন , সকালের সময়’র নিজস্ব প্রতিনিধি সরোয়ারুল ইসলাম, গনজাগরণের বিশেষ প্রতিনিধি আবুল হোসেন শিকদার।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার প্রধান প্রতিবেদক, মোর্শেদ মারুফ, দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার বিশেষ প্রতিনিধি,শাহ আলম সাগর সহ আরো অনেকেই।

বক্তারা নুরুল ইসলাম রকির উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।উল্লেখ, গত ১৭ আগস্ট পত্রিকা কার্যালয় থেকে বাসায় ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে মুগদার মানিকনগরে একদল সন্ত্রাসী সম্পাদক নুরুল ইসলাম রকির উপর হামলা চালায়। পরে তাকে মারাত্মক আহত অবস্থায় মুগদা হাসপাতালে ভর্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews