1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি

শিক্ষাঙ্গনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ৪১০ Time View

 

রিয়াজুল হক সাগর, রংপুরঃ

 

বুধবার ১২ জুলাই ২০২৩ সকাল ১১ টায় রংপুর জেলার বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয় এর অডিটোরিয়ামে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের আয়োজনে মোঃ ময়নুল হক সরকার, প্রধান শিক্ষক, বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়, রংপুর এঁর সভাপতিত্বে “শিক্ষাঙ্গনে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা” অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আসলাম হোসেন, অতিরিক্ত পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয়, রংপুর; আবু সাঈদ, উপজেলা নির্বাহী অফিসার, বদরগঞ্জ; রংপুর, হাবিবুর রহমান, অফিসার ইনচার্জ, বদরগঞ্জ থানাসহ শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি ও পেশার সাধারণ মানুষ।

আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে তুলে ধরেন,

মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। এজন্য পুলিশ ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকসহ অন্যান্য অপরাধের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে যথাযথ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য পুলিশ সুপার মহোদয় সর্বসাধারণের নিকট উদাত্ত আহ্বান জানান।

সংশ্লিষ্ট আলোচনার অংশ হিসেবে শিক্ষাঙ্গনকে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদমুক্ত রাখার অভিপ্রায়ে উপস্থিত ০৫ জন শিক্ষার্থীর জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেন প্রধান অতিথি মহোদয় এবং সেই সাথে তিনি শিক্ষার্থীদের পুরষ্কৃত করেন।

এরপর তিনি উপস্থিত সকলকে মাদকের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করানোর মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews