1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. ma2729482@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ কোটি টাকার পানি শোধনাগার দুই বছরেও চালু হয়নি সুন্দরগঞ্জে এক্সিলেন্ট গ্রুপের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বামনজল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি নিয়ে অপপ্রচার চলছে, সব নিয়ম মেনেই কমিটি গঠন করা হয়েছে—সংশ্লিষ্টদের প্রতিবাদ পলাশবাড়ির রামমূর্তি অপসারণের দাবিতে সুন্দরগঞ্জে হেফাজতে ইসলামের বিক্ষোভ সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৮৬ পরিবারের মাঝে ৮ লাখ টাকার সহায়তার চেক বিতরণ সাইফুল্লাহ বারী হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সুন্দরগঞ্জে তারাপুর ইউপি নির্বাচন ঘিরে সরগরম মাঠ, আলোচনার কেন্দ্রবিন্দু রাজু মাস্টার আতঙ্ক শহর নরসিংদী ছোট ভাইয়ের হাতে বড় খুন গ্রেফতার দুই। সুন্দরগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা

রাঙ্গাবালীতে উপজেলায় অগ্নিকাণ্ডে বসত ঘর ভস্মীভূত

মোঃ আলী হোসেন মোল্লা পটুয়াখালী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৩১৮ Time View

রাঙ্গাবালীতে উপজেলায় অগ্নিকাণ্ডে বসত ঘর ভস্মীভূত

মোঃ আলী হোসেন মোল্লা
পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেস্টিন গ্রামে মোঃসেকান্দার মৃধার (৬০) বাড়িতে আগুন লেগে ১টি টিনশেড বসত ঘরসহ প্রায় ৬ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এলাকাবাসী কাছ থেকে জানা যায়, সকাল ১১ টার দিকে সেকান্দার মৃধার নাতনি ছাওদা আক্তার (৯) দূর থেকে ঘরের ভিতর আগুন দেখতে পেয়ে চিৎকার দেয়।

এ সময় স্থানীয়রা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন ততক্ষণে ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
চরমোন্তাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ, কে সামসুদ্দিন আবু মিয়া এই বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

আগুনে ক্ষতিগ্রস্ত সেকান্দার মৃধার স্ত্রী মোসাঃ রওশনারা বেগম বলেন, “আগুনে আমাদের সবকিছু শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব হয়ে গেছি।”সেকান্দার মৃধার ছেলে বউ রুব্বান আক্তার বলেন,আমি ঘরের ভিতরে আমার ছোট্ট শিশুকে ঔষাধ খাওয়াচ্ছিলাম এ সময় আমার মেয়ে বাহির থেকে আমাকে ডেকে বলে মা ঘরে আগুন আমি দ্রুত আমার কোলে থাকা ছোট্ট শিশুকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসি।

অন্যদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন চরমোন্তাজ পুলিশ তদন্তকেন্দ্র ইনচার্জ সজল কান্তি দাস বৃহস্পতিবার দুপুর ১টায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তের বাড়িতে সরেজমিনে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৪০০০টাকা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews