1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

রংপুরে ভুট্টা ক্ষেতে মিললো ভিজিএফর ৬০ বস্তা চাল

রিয়াজুল হক সাগর, রংপুর।
  • Update Time : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ২৫১ Time View

 

রংপুর সদরের একটি ভুট্টা ক্ষেত থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে বিতরণের জন্য সরকারি বরাদ্দের ৬০ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করেছে এলাকাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে চন্দনপাট ইউনিয়ন পরিষদের পিছনের ভুট্টা ক্ষেত থেকে এসব চাল উদ্ধার হলেও ঘটনাটি বুধবার (১৪ জুন) সকালে জানাজানি হয়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় জুয়েল, মোকছেদ, মিলনসহ কার্ডধারী কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে, মঙ্গলবার (১৩ জুন) ছিল ভিজিএফ কার্ডধারীদের চাল বিতরণের দিন। ওই দিন চাল বিতরণের ফাঁকে বিকেলের দিকে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে পরিষদের পিছনের একটি ভুট্টা ক্ষেতে গেলে সেখানে গাছের ফাঁকে ফাঁকে এলোমোলো ভাবে ভিজিডির চালের বস্তাগুলো পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটি জানাজানি হলে উপস্থিত লোকজন ভুট্টা ক্ষেতে ঢুকে চালের বস্তাগুলো যে যার মতো করে নিয়ে যায়।

এদিকে এতগুলো চালের বস্তা কে বা কারা ভুট্টা ক্ষেতে ফেলে রেখেছে, এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ইউপি সদস্যরা কেউই মুখ খুলেনি। অন্যদিকে কেউ এই চালের দায়ভার না নেয়ায় লোকজন যে যার মতো বস্তা ভর্তি চাল নিয়ে গেছেন বলে জানিয়েছে স্থানীয়রা।

এ বিষয়ে চন্দনপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান বলেন, আমি হজ করতে যাচ্ছি, তাই চাল বিতরণ ও দেখভালের জন্য ইউপি সদস্য তাজুল ইসলাম, ফরহাদ হোসেন ও রতœা পারভীনকে দায়িত্ব দেওয়া ছিল।

তিনি আরও বলেন, চাল বিতরণ কালে ট্যাগ অফিসার সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন। এবং বিকেল ৪ টার মধ্যে চাল বিতরণ সম্পন্ন করে সকলে চলে যায়। কিন্তু কিভাবে এতগুলো চালের বস্তা পরিষদের বাইরে গেল তা আমার বোধগম্য নয়। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৩ হাজার ৬৪ জন ভিজিএফ (চাল) খাদ্যশস্য উপকারভোগীদের মধ্যে বিতরণের করার কথা ছিল।

এ ব্যাপারে সংরক্ষিত নারী সদস্য রাতে পারভীনের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। আর ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছেন ইউপি সদস্য ফরহাদ হোসেন। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য তাজুল ইসলাম এনিয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নিবার্হী কর্মকর্তা নূর নাহার বেগম, সদর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত সরকার প্রমুখ।

রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর নাহার বেগম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনার সঙ্গে কারা জড়িত থাকতে পারে, তা তদন্ত করে বের করা হবে। আমরা ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়েছি। ইতোমধ্যে এ ঘটনাটি খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করা শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews