1. db71pratidin@gmail.com : Ataur Rahman : Ataur Rahman
  2. krakenx77@proton.me : wpa wpa : wpa wpa
  3. delowarhossain7122@gmail.com : Delowar Hossain : Delowar Hossain
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা মিতা-মুকুল হোমিও হলের প্রতিষ্ঠাতা ডা. আতাউর রহমান মুকুলের ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদের আনন্দে মানবতার ছোঁয়া—বামনডাঙ্গায় ৪০ পরিবারের মুখে হাসি ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রাজ্জাক মিয়া সুন্দরগঞ্জে ফ্রেন্ডস এসোসিয়েশনের ঈদ সামগ্রী বিতরণ মনোয়ারা ফাউন্ডেশনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত সুন্দরগঞ্জে মামলার বাদীকে হত্যার হুমকি মিথ্যা, পাল্টা সংবাদ সম্মেলন সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে মামলার বাদীকে হত্যার হুমকি মনিরামপুরে রানা প্রতাপ হত্যা মামলায় শুটার হৃদয়সহ দুইজন আটক, অস্ত্র-গুলি উদ্ধার সুন্দরগঞ্জ হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রমে এমপি মাজেদুর রহমান

যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ২১ লক্ষ টাকার অবৈধ পণ্যসহ আটক-৩

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি)
  • Update Time : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৯৩ Time View

ইমাদুল ইসলাম, যশোর জেলা ( প্রতিনিধি)

যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।।

রবিবার (১০ আগস্ট-২০২৫) সীমান্তবর্তী একাধিক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি’র যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) আওতাধীন বেনাপোল, মাসিলা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের যৌথ অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।

অভিযানে আটক হওয়া ব্যক্তিরা হলেন— ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার মধুপুর গ্রামের আমির হোসেনের ছেলে মো. তুহিন হোসেন (৩৪), অপর দু’জন হলেন ইসমাইল হোসেন (২৬) পিতা-আহম্মদ আলী ও তৌহিদুল ইসলাম (২৪) পিতা-ইসমাইল হোসেন। উভয়ই যশোরের বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে তুহিন হোসেনকে যশোর কোতোয়ালী মডেল থানায় এবং বাকি দুইজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে—বিদেশী মদ, ফেন্সিডিল, ভারতীয় শাড়ি, মোবাইল ফোন, হ্যান্ড ব্যাগ, বিভিন্ন প্রকার কসমেটিক্স, পোশাক সামগ্রী, জিরা, কীটনাশক, ঔষধ, ভারতীয় রুপি ও খাদ্য সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ ৭৮ হাজার ৯৩৪ টাকা।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিএসসি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তিনি জানান, মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবেই এই সফলতা এসেছে। সীমান্ত এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা ও নিয়মিত অভিযান চলমান রয়েছে।

বিজিবি সূত্রে আরও জানা যায়, জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য ব্যাটালিয়নের সদর দপ্তরে পাঠানো হয়েছে, যা পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ায় ধ্বংস করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

About Us

Felis consequat magnis est fames sagittis ultrices placerat sodales porttitor quisque.

Get a Quote

© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক বাংলা ৭১ প্রতিদিন।

Theme Customized BY LatestNews